মানবতাবিরোধী অপরাধ : ইনুর বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন কনস্টেবল মাসুদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে কুষ্টিয়ায় ছয় হত্যা, উসকানি, ষড়যন্ত্রসহ আট অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন কনস্টেবল মাসুদ রানা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার পর আন্তর্জাতিক অপরাধ  ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্যানেলের অন্য সদস্য হলেন জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

নবম সাক্ষী হিসেবে মাসুদ রানার জবানবন্দি রেকর্ড করছেন ট্রাইব্যুনাল। তিনি তদন্ত সংস্থার লাইব্রেরি ও রেকর্ড শাখায় সহকারী হিসেবে কর্মরত রয়েছেন। জবানবন্দিতে এ মামলায় কি কি জব্দ করা হয়েছে, তা তুলে ধরছেন তিনি। এর মধ্যে কয়টি অডিও বা ভিডিও রয়েছে, এসবের বিবরণ দিচ্ছেন তিনি।

এর আগে, ৬ জানুয়ারি ক্যামেরা ট্রায়ালে অষ্টম সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়। সাক্ষ্যগ্রহণের সময় শুধুমাত্র প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীরা ছিলেন। সাক্ষীর নিরাপত্তার স্বার্থে ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য নেওয়া হয় বলে জানিয়েছে প্রসিকিউশন। ২৪ ডিসেম্বর ট্রাইব্যুনালে শহীদ বাবা হত্যার বিচার চেয়েছেন সাত নম্বর সাক্ষী।

এদিন সকালে কারাগার থেকে ইনুকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন তিনি। গত ২ নভেম্বর তার বিরুদ্ধে আনা আটটি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশের বাজারে আরও এক দফা কমল স্বর্ণের দাম

» পূর্ব বিরোধের জেরে যুবককে লক্ষ্য করে গুলি

» ইরান যুদ্ধের প্রভাবে আরও কোটি মানুষ খাদ্য সংকটে পড়তে পারে : জাতিসংঘ

» ‘‌আজকাল আমারই মনে হয় ঢাকা শহরে থাকব না, আর বাসযোগ্য মনে হয় না’: মির্জা ফখরুল

» বাংলাদেশ-ভারত ফাইনাল: ভাগ্য নির্ধারণে নজর থাকবে যাদের দিকে

» বিদ্যুৎ-জ্বালানি খাতে আগের সরকারের চুরি ও পাচারের বোঝা বহন করতে হচ্ছে: তথ্যমন্ত্রী

» ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

» বোয়ালখালীতে রিকশাচালককে কোপানো সেই হামলাকারী গ্রেফতার

» শটের পরও অনবরত চুম্বন করছিল, শুটিংয়ে হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

» পাইকপাড়ায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে তিন যুবক দগ্ধ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মানবতাবিরোধী অপরাধ : ইনুর বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন কনস্টেবল মাসুদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে কুষ্টিয়ায় ছয় হত্যা, উসকানি, ষড়যন্ত্রসহ আট অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন কনস্টেবল মাসুদ রানা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার পর আন্তর্জাতিক অপরাধ  ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্যানেলের অন্য সদস্য হলেন জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

নবম সাক্ষী হিসেবে মাসুদ রানার জবানবন্দি রেকর্ড করছেন ট্রাইব্যুনাল। তিনি তদন্ত সংস্থার লাইব্রেরি ও রেকর্ড শাখায় সহকারী হিসেবে কর্মরত রয়েছেন। জবানবন্দিতে এ মামলায় কি কি জব্দ করা হয়েছে, তা তুলে ধরছেন তিনি। এর মধ্যে কয়টি অডিও বা ভিডিও রয়েছে, এসবের বিবরণ দিচ্ছেন তিনি।

এর আগে, ৬ জানুয়ারি ক্যামেরা ট্রায়ালে অষ্টম সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়। সাক্ষ্যগ্রহণের সময় শুধুমাত্র প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীরা ছিলেন। সাক্ষীর নিরাপত্তার স্বার্থে ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য নেওয়া হয় বলে জানিয়েছে প্রসিকিউশন। ২৪ ডিসেম্বর ট্রাইব্যুনালে শহীদ বাবা হত্যার বিচার চেয়েছেন সাত নম্বর সাক্ষী।

এদিন সকালে কারাগার থেকে ইনুকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন তিনি। গত ২ নভেম্বর তার বিরুদ্ধে আনা আটটি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com