ভবিষ্যতের ভাবনা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া

সংগৃহীত ছবি

বিনোদন ডেস্ক :দীর্ঘ ক্যারিয়ারের উত্থান-পতন পেরিয়ে আজ নিজের জায়গা নিয়ে সন্তুষ্ট প্রিয়াঙ্কা চোপড়া। তাই ২০২৬ সালের শুরুতে এসে নিজের প্রতিই কৃতজ্ঞতা জানালেন এই বলিউড-হলিউড তারকা। নতুন বছর নিয়ে ভাবনাও ভাগ করে নিলেন ‘দেশি গার্ল’।

আজ (৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন প্রিয়াঙ্কা। সেখানে আকাশি রঙের বিকিনিতে সমুদ্রতটে হাঁটতে দেখা যায় এ নায়িকা। ভিডিওতে অভিনেত্রী জানান, এবার থেকে ক্যামেরার সামনে এসে আরও বেশি করে নিজের কথা বলবেন তিনি। প্রিয়াঙ্কার ভাষায়, ‘আমি নিজেকে বলেছিলাম-এই কাজটা আমি আরও ভালো করে করব।’

বালুকাবেলায় নিজের পায়ের ছাপ দেখিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘ওই দেখুন, ২০২৬ সালে আমার প্রথম কয়েকটি পদক্ষেপ। এটাকেই ভবিষ্যৎ বলে মনে হচ্ছে।’

এরপরই নিজের জীবনের বিভিন্ন দিক ফিরে দেখে কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী। পরিবারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমি সত্যিই ফিরে তাকাচ্ছিলাম-আমার পরিবার, আমার সুন্দর সুন্দর কিছু পদক্ষেপ। সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। এত দ্রুত এতটা পথ পেরিয়ে এসে টিকে থাকার পর আমরা অনেক সময় নিজেদের পিঠ চাপড়াতে ভুলে যাই। তাই আজ আমি নিজের পিঠ নিজেই চাপড়াচ্ছি।’

ভবিষ্যতের ভাবনা জানালেন প্রিয়ঙ্কা চোপড়াপ্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত

গোধূলিবেলায় ভিডিওটি ধারণ করা হয়। ক্যামেরা ঘুরিয়ে সূর্যাস্ত দেখিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘ওপারে সব সময় আলো থাকে। শুধু লেগে থাকতে হবে এবং এগিয়ে যেতে হবে। তবে এখন আমি আমার বাড়ির দিকেই ফিরে যাচ্ছি।

নতুন বছরের শুরুতে প্রিয়াঙ্কার এই আত্মপ্রত্যয়ী ও আবেগঘন বার্তা এরই মধ্যে ভক্তদের মন ছুঁয়ে গেছে

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» প্রথম ধাপে বগুড়ায় ফ্যামিলি কার্ড পেল ৪৯৬ জন

» দুই ছেলের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

» তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলিসহ দুজন গ্রেপ্তার

» ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও এক ইসরায়েলি নিহত

» প্রাচীন মিশরে পারফিউম ব্যবহার হতো মমি সংরক্ষণে

» ‘আগে সালামি পেতাম, এখন আমার উন্নতি হয়েছে’

» বিশেষ অভিযান চালিয়ে ১২টি ককটেলসহ এক সন্ত্রাসী গ্রেফতার

» ‘ঐকমত্যের সরকার’ গঠনে সরকারি ও বিরোধী দলীয় হুইপদের আলোচনা

» ঢাবিতে পিটিয়ে হত্যা : ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা

» নিজের পছন্দের যে ব্যাটিং অর্ডারে খেলতে চান মিরাজ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভবিষ্যতের ভাবনা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া

সংগৃহীত ছবি

বিনোদন ডেস্ক :দীর্ঘ ক্যারিয়ারের উত্থান-পতন পেরিয়ে আজ নিজের জায়গা নিয়ে সন্তুষ্ট প্রিয়াঙ্কা চোপড়া। তাই ২০২৬ সালের শুরুতে এসে নিজের প্রতিই কৃতজ্ঞতা জানালেন এই বলিউড-হলিউড তারকা। নতুন বছর নিয়ে ভাবনাও ভাগ করে নিলেন ‘দেশি গার্ল’।

আজ (৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন প্রিয়াঙ্কা। সেখানে আকাশি রঙের বিকিনিতে সমুদ্রতটে হাঁটতে দেখা যায় এ নায়িকা। ভিডিওতে অভিনেত্রী জানান, এবার থেকে ক্যামেরার সামনে এসে আরও বেশি করে নিজের কথা বলবেন তিনি। প্রিয়াঙ্কার ভাষায়, ‘আমি নিজেকে বলেছিলাম-এই কাজটা আমি আরও ভালো করে করব।’

বালুকাবেলায় নিজের পায়ের ছাপ দেখিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘ওই দেখুন, ২০২৬ সালে আমার প্রথম কয়েকটি পদক্ষেপ। এটাকেই ভবিষ্যৎ বলে মনে হচ্ছে।’

এরপরই নিজের জীবনের বিভিন্ন দিক ফিরে দেখে কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী। পরিবারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমি সত্যিই ফিরে তাকাচ্ছিলাম-আমার পরিবার, আমার সুন্দর সুন্দর কিছু পদক্ষেপ। সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। এত দ্রুত এতটা পথ পেরিয়ে এসে টিকে থাকার পর আমরা অনেক সময় নিজেদের পিঠ চাপড়াতে ভুলে যাই। তাই আজ আমি নিজের পিঠ নিজেই চাপড়াচ্ছি।’

ভবিষ্যতের ভাবনা জানালেন প্রিয়ঙ্কা চোপড়াপ্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত

গোধূলিবেলায় ভিডিওটি ধারণ করা হয়। ক্যামেরা ঘুরিয়ে সূর্যাস্ত দেখিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘ওপারে সব সময় আলো থাকে। শুধু লেগে থাকতে হবে এবং এগিয়ে যেতে হবে। তবে এখন আমি আমার বাড়ির দিকেই ফিরে যাচ্ছি।

নতুন বছরের শুরুতে প্রিয়াঙ্কার এই আত্মপ্রত্যয়ী ও আবেগঘন বার্তা এরই মধ্যে ভক্তদের মন ছুঁয়ে গেছে

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com