৮৩-তেও তেজোদীপ্ত অমিতাভ, একদিনে ১২ ছবির শুটিং!

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :বয়স এখন ৮৩ বছর। তবুও নামের সঙ্গে ‘অ্যাংরি ইয়াং ম্যান’ খুব একটা বেমানান লাগে না। বরং অনেক তরুণের চেয়েও তিনি অধিকতর উদ্দীপনা নিয়ে কাজ করে যাচ্ছেন নিয়মিত। তিনি অমিতাভ বচ্চন। আবারও প্রমাণ করলেন, কাজের স্পৃহায় তার কাছাকাছি কেউ নেই।বিগ বি জানিয়েছেন, সম্প্রতি এক দিনে তিনি ১২টি ছবির শুটিং করেছেন। যদিও সেগুলো স্বল্পদৈর্ঘ্য ছবি, তবুও বিষয়টি চাট্টেখানি কথা তো নয়। বচ্চন জানান, শুধু ১২টি ছবিই নয়, সেদিন আরও দুটি স্টিল (স্থিরচিত্র) শুটিংও করেছেন তিনি।

শুক্রবার দিনভর এমনই ব্যস্ততায় কেটেছিল অমিতাভের। মধ্যরাতে বাড়িতে ফিরে আবার সক্রিয় হন ভ্লগে। সেখানেই বিষয়টি তুলে ধরেন ‘দিওয়ার’ অভিনেতা। অমিতাভ লেখেন, ‘কাজ তো কাজই, কাজ তো কাজই, কাজ তো কাজই। আজ (শুক্রবার) ১২টি শর্ট ফিল্মের শুটিং করেছি, আর দুটি স্টিল শ্যুট। এখন আবার তোমাদের সঙ্গে কাজ (আড্ডা) করছি।’

তবে শুটিং বা অভিনয়ের কাজের বাইরে ভক্তদের সঙ্গে অন্তর্জালের আড্ডা ও যোগাযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে অব্যাহত রাখেন অমিতাভ। এ বিষয়ে তিনি লেখেন, ‘দেরি না করে, এই সংযোগ স্থাপনের প্রক্রিয়াটাই হলো দিনের আসল কাজ। বাকি সব তো চলতে থাকবে। এটা থামানো উচিৎ নয়।’

বিষয়টি জানার পর থেকে বচ্চন-চর্চায় মেতে আছেন ভক্তরা। তরুণরা বলছেন, তিনি সত্যিকার অর্থেই সবার জন্য অনুপ্রেরণা।

প্রসঙ্গত, বর্তমানে অমিতাভের হাতে পূর্ণদৈর্ঘ্য ছবির মধ্যে রয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’র দ্বিতীয় কিস্তি। এতে তার সঙ্গে আছেন প্রভাস, কমল হাসানের মতো তারকারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৮৩-তেও তেজোদীপ্ত অমিতাভ, একদিনে ১২ ছবির শুটিং!

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :বয়স এখন ৮৩ বছর। তবুও নামের সঙ্গে ‘অ্যাংরি ইয়াং ম্যান’ খুব একটা বেমানান লাগে না। বরং অনেক তরুণের চেয়েও তিনি অধিকতর উদ্দীপনা নিয়ে কাজ করে যাচ্ছেন নিয়মিত। তিনি অমিতাভ বচ্চন। আবারও প্রমাণ করলেন, কাজের স্পৃহায় তার কাছাকাছি কেউ নেই।বিগ বি জানিয়েছেন, সম্প্রতি এক দিনে তিনি ১২টি ছবির শুটিং করেছেন। যদিও সেগুলো স্বল্পদৈর্ঘ্য ছবি, তবুও বিষয়টি চাট্টেখানি কথা তো নয়। বচ্চন জানান, শুধু ১২টি ছবিই নয়, সেদিন আরও দুটি স্টিল (স্থিরচিত্র) শুটিংও করেছেন তিনি।

শুক্রবার দিনভর এমনই ব্যস্ততায় কেটেছিল অমিতাভের। মধ্যরাতে বাড়িতে ফিরে আবার সক্রিয় হন ভ্লগে। সেখানেই বিষয়টি তুলে ধরেন ‘দিওয়ার’ অভিনেতা। অমিতাভ লেখেন, ‘কাজ তো কাজই, কাজ তো কাজই, কাজ তো কাজই। আজ (শুক্রবার) ১২টি শর্ট ফিল্মের শুটিং করেছি, আর দুটি স্টিল শ্যুট। এখন আবার তোমাদের সঙ্গে কাজ (আড্ডা) করছি।’

তবে শুটিং বা অভিনয়ের কাজের বাইরে ভক্তদের সঙ্গে অন্তর্জালের আড্ডা ও যোগাযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে অব্যাহত রাখেন অমিতাভ। এ বিষয়ে তিনি লেখেন, ‘দেরি না করে, এই সংযোগ স্থাপনের প্রক্রিয়াটাই হলো দিনের আসল কাজ। বাকি সব তো চলতে থাকবে। এটা থামানো উচিৎ নয়।’

বিষয়টি জানার পর থেকে বচ্চন-চর্চায় মেতে আছেন ভক্তরা। তরুণরা বলছেন, তিনি সত্যিকার অর্থেই সবার জন্য অনুপ্রেরণা।

প্রসঙ্গত, বর্তমানে অমিতাভের হাতে পূর্ণদৈর্ঘ্য ছবির মধ্যে রয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’র দ্বিতীয় কিস্তি। এতে তার সঙ্গে আছেন প্রভাস, কমল হাসানের মতো তারকারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com