আলিয়াকে ঘিরে বিতর্কে মুখ খুললেন শহিদ কাপুর

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে ঘিরে চলমান বিতর্ক ও সমালোচনার মধ্যে এবার মুখ খুললেন অভিনেতা শহিদ কাপুর। সহশিল্পী হিসেবে আলিয়ার পাশে দাঁড়িয়ে তিনি দিয়েছেন সমর্থনের বার্তা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে অভিযোগ ওঠে, কান চলচ্চিত্র উৎসবে আলিয়া ভাটের উপস্থিতিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে অর্থের বিনিময়ে নেতিবাচক প্রচারণা চালানো হয়েছিল। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলেও আলিয়ার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।

এই প্রেক্ষাপটে আলিয়ার সহশিল্পী শহিদ কাপুর বলেন, কোনো বিষয় প্রত্যক্ষভাবে না জেনে বা সত্যতা যাচাই না করে মন্তব্য করা উচিত নয়। তার মতে, গুজব বা অন্যের কথার ওপর নির্ভর করলে সহজেই বিভ্রান্তি তৈরি হতে পারে।

‘শানদার’ ও ‘উড়তা পঞ্জাব’ সিনেমায় আলিয়ার সঙ্গে কাজ করা শহিদ আরও বলেন, বিনোদন জগতে সাফল্যের পাশাপাশি ব্যর্থতা ও সমালোচনা থাকবেই। দর্শক এখন অনেক বেশি সচেতন, তাই কৃত্রিম ভাবমূর্তি তৈরি করার চেষ্টা দীর্ঘস্থায়ী হয় না।

তিনি আরও উল্লেখ করেন, শিল্পীদের উচিত নিজের প্রকৃত রূপই দর্শকের সামনে তুলে ধরা। কারণ খ্যাতির সঙ্গে ভালোবাসার পাশাপাশি সমালোচনাও অবধারিত।

এদিকে বিতর্কের মধ্যেই আলিয়া ভাটের নতুন সিনেমা ‘আলফা’ ঘিরে দর্শকদের আগ্রহ বাড়ছে। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই অ্যাকশনধর্মী সিনেমায় একেবারে নতুন রূপে দেখা যাবে তাকে। ধারণা করা হচ্ছে, এটি বলিউডের স্পাই ফ্র্যাঞ্চাইজিতে নতুন মাত্রা যোগ করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আলিয়াকে ঘিরে বিতর্কে মুখ খুললেন শহিদ কাপুর

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে ঘিরে চলমান বিতর্ক ও সমালোচনার মধ্যে এবার মুখ খুললেন অভিনেতা শহিদ কাপুর। সহশিল্পী হিসেবে আলিয়ার পাশে দাঁড়িয়ে তিনি দিয়েছেন সমর্থনের বার্তা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে অভিযোগ ওঠে, কান চলচ্চিত্র উৎসবে আলিয়া ভাটের উপস্থিতিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে অর্থের বিনিময়ে নেতিবাচক প্রচারণা চালানো হয়েছিল। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলেও আলিয়ার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।

এই প্রেক্ষাপটে আলিয়ার সহশিল্পী শহিদ কাপুর বলেন, কোনো বিষয় প্রত্যক্ষভাবে না জেনে বা সত্যতা যাচাই না করে মন্তব্য করা উচিত নয়। তার মতে, গুজব বা অন্যের কথার ওপর নির্ভর করলে সহজেই বিভ্রান্তি তৈরি হতে পারে।

‘শানদার’ ও ‘উড়তা পঞ্জাব’ সিনেমায় আলিয়ার সঙ্গে কাজ করা শহিদ আরও বলেন, বিনোদন জগতে সাফল্যের পাশাপাশি ব্যর্থতা ও সমালোচনা থাকবেই। দর্শক এখন অনেক বেশি সচেতন, তাই কৃত্রিম ভাবমূর্তি তৈরি করার চেষ্টা দীর্ঘস্থায়ী হয় না।

তিনি আরও উল্লেখ করেন, শিল্পীদের উচিত নিজের প্রকৃত রূপই দর্শকের সামনে তুলে ধরা। কারণ খ্যাতির সঙ্গে ভালোবাসার পাশাপাশি সমালোচনাও অবধারিত।

এদিকে বিতর্কের মধ্যেই আলিয়া ভাটের নতুন সিনেমা ‘আলফা’ ঘিরে দর্শকদের আগ্রহ বাড়ছে। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই অ্যাকশনধর্মী সিনেমায় একেবারে নতুন রূপে দেখা যাবে তাকে। ধারণা করা হচ্ছে, এটি বলিউডের স্পাই ফ্র্যাঞ্চাইজিতে নতুন মাত্রা যোগ করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com