জুলাই আন্দোলনে রামপুরায় দুই হত্যা মামলার রায় ২৮ জুন

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : জুলাই আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করে হত্যা এবং পৃথক ঘটনায় আরও একজনের মৃত্যুর মামলায় রায় ঘোষণার জন্য আগামী ২৮ জুন দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করে।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলাটিতে মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান। মামলার একমাত্র গ্রেফতার আসামি হলেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকার।

গত বছরের ১৮ সেপ্টেম্বর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় আন্দোলনের সময় ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি করা হয়। একই ঘটনায় শিশু বাসিত খান মুসার মাথা ভেদ করে গুলি গিয়ে তার দাদি মায়া ইসলামের মৃত্যু ঘটে। এ ছাড়া নাদিম নামে আরও এক ব্যক্তিকে হত্যার অভিযোগও আনা হয়।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ‘৭ দিন ধরে ফোনে এবং হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি’: এনসিপি নেত্রী মাহমুদা মিতু

» ‘১১ দলীয় জোট ক্ষমতায় গেলে সাত দিনও টিকবে না, দেশে বিএনপির বিকল্প নেই’: আম্মার

» শর্ট সার্কিটের দোহাই দিয়ে হামলাকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে: আসিফ মাহমুদ

» ৭ নভেম্বর না হলে আজকের বাংলাদেশ আমরা পেতাম না : আবদুস সালাম

» পদ্মা নদীতে ফেরি-বাল্কহেড সংঘর্ষ, প্রাণ গেল শিশুর

» আগামিকাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

» ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে অজ্ঞাত গাড়ির ধাক্কা, তরুণ-তরুণী নিহত

» দেড় কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

» বিএনপি নেতাকে গুলি করে হত্যা

» আজ সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জুলাই আন্দোলনে রামপুরায় দুই হত্যা মামলার রায় ২৮ জুন

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : জুলাই আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করে হত্যা এবং পৃথক ঘটনায় আরও একজনের মৃত্যুর মামলায় রায় ঘোষণার জন্য আগামী ২৮ জুন দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করে।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলাটিতে মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান। মামলার একমাত্র গ্রেফতার আসামি হলেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকার।

গত বছরের ১৮ সেপ্টেম্বর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় আন্দোলনের সময় ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি করা হয়। একই ঘটনায় শিশু বাসিত খান মুসার মাথা ভেদ করে গুলি গিয়ে তার দাদি মায়া ইসলামের মৃত্যু ঘটে। এ ছাড়া নাদিম নামে আরও এক ব্যক্তিকে হত্যার অভিযোগও আনা হয়।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com