শর্ট সার্কিটের দোহাই দিয়ে হামলাকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে: আসিফ মাহমুদ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : নুসরাত তাবাসসুমের বাড়িতে কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনা ঘটেনি বলে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. তোজাম্মেল হক জানালেও, সংসদে দাঁড়িয়ে শর্ট সার্কিটের দোহাই দিয়ে হামলাকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।

পোস্টে তিনি লিখেন, ‘কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. তোজাম্মেল হক জানিয়েছেন নুসরাত তাবাসসুমের বাড়িতে গত পরশু কোনো শর্ট সার্কিটের ঘটনা ঘটেনি। অথচ সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হামলাকারী আগুন সন্ত্রাসীদের দায়মুক্তি দিয়েছিলেন এই শর্ট সার্কিটের দোহাই দিয়ে।’

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুক পোস্ট

গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লেগেছে, না লাগিয়েছে- এটা তদন্তের নির্দেশ দিয়েছি যৌথ টিমকে। পরিত্যক্ত হলেও এটা সংসদ সদস্যের বাড়ি। বিজিবির রিপোর্টে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো শব্দ পাওয়া যায়নি, পেট্রোল বোমার কোনো তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে পেট্রোল বোমা ব্যবহার করা হয়নি। পুরাতন বাড়ি হওয়ায় এখানে ইলেকট্রিক ওয়ারিংয়ের দুর্বলতা ছিল, অনেকটা শর্ট সার্কিটের মতো ঘটনা হতেও পারে। এটা অনুমান, তদন্ত সাপেক্ষে পূর্ণাঙ্গ বক্তব্য দেওয়া যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ‘৭ দিন ধরে ফোনে এবং হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি’: এনসিপি নেত্রী মাহমুদা মিতু

» ‘১১ দলীয় জোট ক্ষমতায় গেলে সাত দিনও টিকবে না, দেশে বিএনপির বিকল্প নেই’: আম্মার

» শর্ট সার্কিটের দোহাই দিয়ে হামলাকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে: আসিফ মাহমুদ

» ৭ নভেম্বর না হলে আজকের বাংলাদেশ আমরা পেতাম না : আবদুস সালাম

» পদ্মা নদীতে ফেরি-বাল্কহেড সংঘর্ষ, প্রাণ গেল শিশুর

» আগামিকাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

» ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে অজ্ঞাত গাড়ির ধাক্কা, তরুণ-তরুণী নিহত

» দেড় কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

» বিএনপি নেতাকে গুলি করে হত্যা

» আজ সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শর্ট সার্কিটের দোহাই দিয়ে হামলাকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে: আসিফ মাহমুদ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : নুসরাত তাবাসসুমের বাড়িতে কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনা ঘটেনি বলে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. তোজাম্মেল হক জানালেও, সংসদে দাঁড়িয়ে শর্ট সার্কিটের দোহাই দিয়ে হামলাকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।

পোস্টে তিনি লিখেন, ‘কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. তোজাম্মেল হক জানিয়েছেন নুসরাত তাবাসসুমের বাড়িতে গত পরশু কোনো শর্ট সার্কিটের ঘটনা ঘটেনি। অথচ সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হামলাকারী আগুন সন্ত্রাসীদের দায়মুক্তি দিয়েছিলেন এই শর্ট সার্কিটের দোহাই দিয়ে।’

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুক পোস্ট

গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লেগেছে, না লাগিয়েছে- এটা তদন্তের নির্দেশ দিয়েছি যৌথ টিমকে। পরিত্যক্ত হলেও এটা সংসদ সদস্যের বাড়ি। বিজিবির রিপোর্টে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো শব্দ পাওয়া যায়নি, পেট্রোল বোমার কোনো তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে পেট্রোল বোমা ব্যবহার করা হয়নি। পুরাতন বাড়ি হওয়ায় এখানে ইলেকট্রিক ওয়ারিংয়ের দুর্বলতা ছিল, অনেকটা শর্ট সার্কিটের মতো ঘটনা হতেও পারে। এটা অনুমান, তদন্ত সাপেক্ষে পূর্ণাঙ্গ বক্তব্য দেওয়া যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com