বিয়ের পর বড় সিদ্ধান্ত নিলেন বিজয়-রাশমিকা

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :বিয়ে সম্পন্ন হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতেই। উদয়পুরের রাজকীয় বিয়ের রেশ কাটতে না কাটতেই এবার জীবনের এক নতুন এবং মহৎ অধ্যায় শুরু করলেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা। বিয়ের পর প্রথম বড় সিদ্ধান্ত হিসেবে তেলেঙ্গানার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এক অনন্য উদ্যোগ নিয়েছেন এই তারকা দম্পতি।ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাশমিকাকে সঙ্গে নিয়ে তেলেঙ্গানার আচামপেট মণ্ডলের ঘুম্মানপেটা গ্রাম পরিদর্শনে যান বিজয়। মূলত এই গ্রামটি বিজয়ের বাবার জন্মস্থান। নিজের ক্যারিয়ারে ভক্তদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থনের প্রতিদান দিতেই এই প্রত্যন্ত গ্রামের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। এ বিষয়ে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শিক্ষার্থীদের একটি তালিকা প্রকাশ করেছেন বিজয় দেবেরাকোন্ডা। যেখানে বৃত্তি প্রদানের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নাম রয়েছে।

পোস্টের ক্যাপশনে আবেগঘন কণ্ঠে বিজয় লেখেন, “আমরা ঘুম্মানপেটা যাচ্ছি। এটি একটি ছোট গ্রাম, যেখানে আমার বাবার জন্ম হয়েছিল। গত ফেব্রুয়ারিতে রাশমিকা এবং আমি ঘোষণা করেছিলাম যে, আমরা একটি ছোট স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। আমরা নবম এবং দশম শ্রেণীর কঠোর পরিশ্রমী শিক্ষার্থীদের পুরস্কৃত করব। এখানে সেই ১৮০ জন শিক্ষার্থীর তালিকা দেওয়া হলো, যারা তাদের বাবা-মাকে গর্বিত করেছে।”

গ্রামের এক অনুষ্ঠানে শিশুদের পরিবারের উদ্দেশে বিজয় আরও বলেন, “আমরা হয়তো একটি ছোট বৃত্তি দিতে যাচ্ছি, কিন্তু এটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের জীবনের অংশ হতে চাই। নিজেদের গ্রাম থেকে শুরু করে ধীরে ধীরে এই আন্দোলনকে আমি আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। এটাই আমার স্বপ্ন। আমি মূলত শিক্ষার্থীদের শৃঙ্খলাকে উদযাপন করতে এবং এর ওপর মনোযোগ দিতে চাই।”

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন রাশমিকা মান্দানাও। নিজেকে নতুন পরিচয়ে হাজির করে তিনি বলেন, “আমি আমার কথা রাখব। আজ আমরা ‘দ্য দেবেরাকোন্ডা ফাউন্ডেশন’-এর মাধ্যমে একটি ইতিবাচক সূচনা করছি। আমরা আমার শ্বশুরমশাইয়ের গ্রাম থেকেই এই যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। আজ আমি আপনাদের সামনে রাশমিকা মান্দানা দেবেরাকোন্ডা হিসেবে দাঁড়িয়েছি। আমি সত্যিই ভীষণ উচ্ছ্বসিত।”

প্রসঙ্গত, এই জুটিকে রূপালি পর্দায়ও খুব শিগগিরিই একসঙ্গে দেখা যাবে। ‘রানাবলি’ নামের একটি নতুন চলচ্চিত্রে জুটি বাঁধবেন তারা। এর আগে ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ এবং ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় একসঙ্গে অভিনয় করে দর্শকহৃদয় জয় করেছিলেন বিজয়-রাশমিকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিয়ের পর বড় সিদ্ধান্ত নিলেন বিজয়-রাশমিকা

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :বিয়ে সম্পন্ন হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতেই। উদয়পুরের রাজকীয় বিয়ের রেশ কাটতে না কাটতেই এবার জীবনের এক নতুন এবং মহৎ অধ্যায় শুরু করলেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা। বিয়ের পর প্রথম বড় সিদ্ধান্ত হিসেবে তেলেঙ্গানার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এক অনন্য উদ্যোগ নিয়েছেন এই তারকা দম্পতি।ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাশমিকাকে সঙ্গে নিয়ে তেলেঙ্গানার আচামপেট মণ্ডলের ঘুম্মানপেটা গ্রাম পরিদর্শনে যান বিজয়। মূলত এই গ্রামটি বিজয়ের বাবার জন্মস্থান। নিজের ক্যারিয়ারে ভক্তদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থনের প্রতিদান দিতেই এই প্রত্যন্ত গ্রামের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। এ বিষয়ে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শিক্ষার্থীদের একটি তালিকা প্রকাশ করেছেন বিজয় দেবেরাকোন্ডা। যেখানে বৃত্তি প্রদানের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নাম রয়েছে।

পোস্টের ক্যাপশনে আবেগঘন কণ্ঠে বিজয় লেখেন, “আমরা ঘুম্মানপেটা যাচ্ছি। এটি একটি ছোট গ্রাম, যেখানে আমার বাবার জন্ম হয়েছিল। গত ফেব্রুয়ারিতে রাশমিকা এবং আমি ঘোষণা করেছিলাম যে, আমরা একটি ছোট স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। আমরা নবম এবং দশম শ্রেণীর কঠোর পরিশ্রমী শিক্ষার্থীদের পুরস্কৃত করব। এখানে সেই ১৮০ জন শিক্ষার্থীর তালিকা দেওয়া হলো, যারা তাদের বাবা-মাকে গর্বিত করেছে।”

গ্রামের এক অনুষ্ঠানে শিশুদের পরিবারের উদ্দেশে বিজয় আরও বলেন, “আমরা হয়তো একটি ছোট বৃত্তি দিতে যাচ্ছি, কিন্তু এটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের জীবনের অংশ হতে চাই। নিজেদের গ্রাম থেকে শুরু করে ধীরে ধীরে এই আন্দোলনকে আমি আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। এটাই আমার স্বপ্ন। আমি মূলত শিক্ষার্থীদের শৃঙ্খলাকে উদযাপন করতে এবং এর ওপর মনোযোগ দিতে চাই।”

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন রাশমিকা মান্দানাও। নিজেকে নতুন পরিচয়ে হাজির করে তিনি বলেন, “আমি আমার কথা রাখব। আজ আমরা ‘দ্য দেবেরাকোন্ডা ফাউন্ডেশন’-এর মাধ্যমে একটি ইতিবাচক সূচনা করছি। আমরা আমার শ্বশুরমশাইয়ের গ্রাম থেকেই এই যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। আজ আমি আপনাদের সামনে রাশমিকা মান্দানা দেবেরাকোন্ডা হিসেবে দাঁড়িয়েছি। আমি সত্যিই ভীষণ উচ্ছ্বসিত।”

প্রসঙ্গত, এই জুটিকে রূপালি পর্দায়ও খুব শিগগিরিই একসঙ্গে দেখা যাবে। ‘রানাবলি’ নামের একটি নতুন চলচ্চিত্রে জুটি বাঁধবেন তারা। এর আগে ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ এবং ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় একসঙ্গে অভিনয় করে দর্শকহৃদয় জয় করেছিলেন বিজয়-রাশমিকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com