হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর ৫ দিনের রিমান্ডে

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : জুলাই আন্দোলনে রাজধানীর শাহবাগে জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে কারাগারে থাকা দীপঙ্করকে এ মামলায় ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক।

সেই আবেদনের শুনানির জন্য আজ তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষে আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত ১৪ মার্চ শাহবাগ হত্যা মামলা করেন।

মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় ও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় দীপঙ্কর তালুকদারকে রাজধানীর সোবহানবাগ থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সিলেটে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘটের ডাক

» আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

» ক্যাপাসিটি চার্জের অপচয় বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর দাবি এবি পার্টির

» হাসপাতাল বন্ধ হোক আমরা চাই না, বললেন আদ্-দ্বীনে মারা যাওয়া এক শিশুর বাবা

» প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

» তিন দিনের সফরে কাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র

» দুদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রথম দিনেই যাবেন শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে

» ঢাবিকে ফোকাস কোচিং সেন্টার বানানোর অপচেষ্টা করছে ছাত্রশিবির: রাশেদ খাঁন

» ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৪ লাখ টাকা

» ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনে আইনের প্রয়োগ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর ৫ দিনের রিমান্ডে

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : জুলাই আন্দোলনে রাজধানীর শাহবাগে জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে কারাগারে থাকা দীপঙ্করকে এ মামলায় ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক।

সেই আবেদনের শুনানির জন্য আজ তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষে আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত ১৪ মার্চ শাহবাগ হত্যা মামলা করেন।

মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় ও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় দীপঙ্কর তালুকদারকে রাজধানীর সোবহানবাগ থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com