৮ বছর পর ফিরছেন দেব-কোয়েল!

সংগৃহীত ছবি

বিনোদন ডেস্ক :টলিউডের সর্বকালের সফল এবং জনপ্রিয় অনস্ক্রিন জুটি দেব ও কোয়েল মল্লিক। ২০১৭ সালে ‘ককপিট’ সিনেমায় শেষবার তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। এরপর দীর্ঘ ৮ বছর পেরিয়ে গেলেও ভক্তদের মনে ‘পাগলু’ জুটির ক্রেজ একবিন্দু কমেনি। সম্প্রতি শোবিজ পাড়ায় জোরালো গুঞ্জন দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন এ জুটি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘খাদান ২’ নিয়ে প্রাথমিক আলোচনা চলছে বলে জানিয়েছেন কোয়েল। প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স যৌথভাবে সিনেমাটি নির্মাণ করতে পারে। সিনেমাতে অভিনয় প্রসঙ্গে ইতিবাচক ইঙ্গিত দিয়ে অভিনেত্রী বলেন, ‘বিষয়টা এখনও প্রাথমিক পর্যায়ে আছে। কিছুটা না এগোলে বলা ঠিক হবে না। আমি এখনও চিত্রনাট্য পড়িনি। দেব আর আমার জুটি একটা সময়ে জনপ্রিয় ছিল। ভাল গল্প, স্ক্রিপ্ট পেলে নিশ্চয়ই এই জুটি ফিরবে।’

Dev-Koel

দেব-কোয়েল ছাড়া, জিৎ-কোয়েল জুটিও অত্যন্ত জনপ্রিয়। এই জুটিকেও বহুদিন দেখা যায়নি। এ বিষয়ে কোয়েল বলেন, ‘জিতের সঙ্গে এমনি কথা হয়। কিন্তু ছবি তো বললেই হয় না। তার জন্য ঠিকঠাক চিত্রনাট্য লাগবে।’

সম্প্রতি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দেব ও কোয়েলের উপস্থিতি সিনেমার জল্পনাকে উসকে দিয়েছে।

দরজায় কড়া নাড়ছে নতুন বছর। রাত পোহালেই বড়দিনে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দেবের ‘প্রজাপতি ২’ এবং কোয়েল মল্লিকের ‘মিতিন মাসি’।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেফতার

» শাহজালালে ফ্লাইট বিপর্যয়, এক মাসে ৮৫৮ ফ্লাইট বাতিল

» আজ সোমবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» লুটপাট করে টাকা কামানোর জন্য হাসপাতাল নির্মাণ হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

» ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বুধবারে নির্ধারণের প্রস্তাব

» তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না: হান্নান মাসউদ

» সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

» সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম

» শুধু জুলাই সনদ না, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না: মঞ্জু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৮ বছর পর ফিরছেন দেব-কোয়েল!

সংগৃহীত ছবি

বিনোদন ডেস্ক :টলিউডের সর্বকালের সফল এবং জনপ্রিয় অনস্ক্রিন জুটি দেব ও কোয়েল মল্লিক। ২০১৭ সালে ‘ককপিট’ সিনেমায় শেষবার তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। এরপর দীর্ঘ ৮ বছর পেরিয়ে গেলেও ভক্তদের মনে ‘পাগলু’ জুটির ক্রেজ একবিন্দু কমেনি। সম্প্রতি শোবিজ পাড়ায় জোরালো গুঞ্জন দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন এ জুটি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘খাদান ২’ নিয়ে প্রাথমিক আলোচনা চলছে বলে জানিয়েছেন কোয়েল। প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স যৌথভাবে সিনেমাটি নির্মাণ করতে পারে। সিনেমাতে অভিনয় প্রসঙ্গে ইতিবাচক ইঙ্গিত দিয়ে অভিনেত্রী বলেন, ‘বিষয়টা এখনও প্রাথমিক পর্যায়ে আছে। কিছুটা না এগোলে বলা ঠিক হবে না। আমি এখনও চিত্রনাট্য পড়িনি। দেব আর আমার জুটি একটা সময়ে জনপ্রিয় ছিল। ভাল গল্প, স্ক্রিপ্ট পেলে নিশ্চয়ই এই জুটি ফিরবে।’

Dev-Koel

দেব-কোয়েল ছাড়া, জিৎ-কোয়েল জুটিও অত্যন্ত জনপ্রিয়। এই জুটিকেও বহুদিন দেখা যায়নি। এ বিষয়ে কোয়েল বলেন, ‘জিতের সঙ্গে এমনি কথা হয়। কিন্তু ছবি তো বললেই হয় না। তার জন্য ঠিকঠাক চিত্রনাট্য লাগবে।’

সম্প্রতি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দেব ও কোয়েলের উপস্থিতি সিনেমার জল্পনাকে উসকে দিয়েছে।

দরজায় কড়া নাড়ছে নতুন বছর। রাত পোহালেই বড়দিনে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দেবের ‘প্রজাপতি ২’ এবং কোয়েল মল্লিকের ‘মিতিন মাসি’।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com