রেস্তরাঁর গোপন ভিডিও ভাইরাল, জবাব জ্যাকুলিনের

সংগৃহীত ছবি

বিনোদন ডেস্ক : তারকাদের ব্যক্তিগত মুহূর্তে উঁকি দেওয়া কিংবা গোপনে ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রবণতা নতুন নয়। এবার সেই অভিজ্ঞতার মুখোমুখি হলেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। দিল্লির একটি রেস্তরাঁয় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির সঙ্গে বসে থাকার সময় তার একটি ভিডিও গোপনে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হওয়া ভিডিওটি পোস্ট করেছেন ঋষভ শেঠিয়া নামে এক ব্যক্তি। ক্যাপশনে তিনি লেখেন, ‘কী মনে হয় আপনাদের? আমার মনে হচ্ছে তিনি অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ।’ ভিডিওটির সঙ্গে জুড়ে দেওয়া হয় জ্যাকুলিনের জনপ্রিয় গান ‘চিটিয়া কালাইয়া’। বিষয়টি নজরে আসতেই মজার ভঙ্গিতে প্রতিক্রিয়া জানান অভিনেত্রী নিজেই। হাসির ইমোজি দিয়ে তিনি লেখেন, ‘হ্যাঁ, এটা আমিই।

জ্যাকুলিন বিষয়টি হালকাভাবে নিলেও অনুরাগী ও নেটপাড়ার একাংশ মোটেই তা ভালোভাবে নেয়নি। ভিডিও ভাইরাল হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক। কেউ কেউ মন্তব্য করেছেন, দূর থেকে বিরক্ত না করে ভিডিও করা হলেও সেটি অনুমতি ছাড়া হলে অনুচিত। আবার অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন তারকা ভদ্রতা বজায় রাখছেন বলেই কি তার ব্যক্তিগত মুহূর্ত গোপনে ক্যামেরাবন্দি করা যায়?

নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা। তাদের মতে, এ ধরনের ঘটনা তারকাদের জন্য যেমন অস্বস্তিকর, তেমনি বিপজ্জনকও হতে পারে।

এর আগেও একই ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন শাহরুখ কন্যা সুহানা খান, কারিনা কাপুর-সইফ আলি খান থেকে শুরু করে রণবীর কাপুরসহ একাধিক তারকা।

তারকাদের ব্যক্তিগত পরিসরে সম্মান দেখানোর দাবি উঠলেও, গোপন ভিডিও করার প্রবণতা যে এখনো থামেনি, এই ঘটনাই তার প্রমাণ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেফতার

» শাহজালালে ফ্লাইট বিপর্যয়, এক মাসে ৮৫৮ ফ্লাইট বাতিল

» আজ সোমবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» লুটপাট করে টাকা কামানোর জন্য হাসপাতাল নির্মাণ হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

» ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বুধবারে নির্ধারণের প্রস্তাব

» তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না: হান্নান মাসউদ

» সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

» সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম

» শুধু জুলাই সনদ না, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না: মঞ্জু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রেস্তরাঁর গোপন ভিডিও ভাইরাল, জবাব জ্যাকুলিনের

সংগৃহীত ছবি

বিনোদন ডেস্ক : তারকাদের ব্যক্তিগত মুহূর্তে উঁকি দেওয়া কিংবা গোপনে ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রবণতা নতুন নয়। এবার সেই অভিজ্ঞতার মুখোমুখি হলেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। দিল্লির একটি রেস্তরাঁয় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির সঙ্গে বসে থাকার সময় তার একটি ভিডিও গোপনে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হওয়া ভিডিওটি পোস্ট করেছেন ঋষভ শেঠিয়া নামে এক ব্যক্তি। ক্যাপশনে তিনি লেখেন, ‘কী মনে হয় আপনাদের? আমার মনে হচ্ছে তিনি অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ।’ ভিডিওটির সঙ্গে জুড়ে দেওয়া হয় জ্যাকুলিনের জনপ্রিয় গান ‘চিটিয়া কালাইয়া’। বিষয়টি নজরে আসতেই মজার ভঙ্গিতে প্রতিক্রিয়া জানান অভিনেত্রী নিজেই। হাসির ইমোজি দিয়ে তিনি লেখেন, ‘হ্যাঁ, এটা আমিই।

জ্যাকুলিন বিষয়টি হালকাভাবে নিলেও অনুরাগী ও নেটপাড়ার একাংশ মোটেই তা ভালোভাবে নেয়নি। ভিডিও ভাইরাল হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক। কেউ কেউ মন্তব্য করেছেন, দূর থেকে বিরক্ত না করে ভিডিও করা হলেও সেটি অনুমতি ছাড়া হলে অনুচিত। আবার অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন তারকা ভদ্রতা বজায় রাখছেন বলেই কি তার ব্যক্তিগত মুহূর্ত গোপনে ক্যামেরাবন্দি করা যায়?

নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা। তাদের মতে, এ ধরনের ঘটনা তারকাদের জন্য যেমন অস্বস্তিকর, তেমনি বিপজ্জনকও হতে পারে।

এর আগেও একই ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন শাহরুখ কন্যা সুহানা খান, কারিনা কাপুর-সইফ আলি খান থেকে শুরু করে রণবীর কাপুরসহ একাধিক তারকা।

তারকাদের ব্যক্তিগত পরিসরে সম্মান দেখানোর দাবি উঠলেও, গোপন ভিডিও করার প্রবণতা যে এখনো থামেনি, এই ঘটনাই তার প্রমাণ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com