ইত্যাদি এবারের পর্ব চুয়াডাঙ্গা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  বিনোদন জগতের তথ্য ও বিনোদনমূলক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-র এবারের পর্ব ধারণ করা হয়েছে চুয়াডাঙ্গা জেলার ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ প্রাচীন জনপদে। ইতিহাস, ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি, পুরাকীর্তি ও জনজীবনের নানা রঙিন অধ্যায় দর্শকদের সামনে বরাবরের মতোই তুলে ধরবেন নির্মাতা হানিফ সংকেত।

এবারের পর্বের শুরুতেই আছে চুয়াডাঙ্গার কৃষ্টিকথা ও ইতিহাসগাথা নিয়ে একটি পরিচিতিমূলক গান ও নৃত্য। শাহ আলম সনির কথায় গানটির সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। পরিবেশন করেন স্থানীয় নৃত্যশিল্পীরা। নৃত্যটির কোরিওগ্রাফি করেন এস কে জাহিদ, কণ্ঠ দেন রাজিব ও তানজিনা রুমা।

এছাড়া অনুষ্ঠানে চুয়াডাঙ্গার সন্তান, লোকসংগীতশিল্পী বিউটি এবং ইত্যাদির আবিষ্কার জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই-এর পরিবেশনায় ছিল দুটি বিশেষ গান। গানের কথা লিখেছেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর ও সংগীতায়োজনে ছিলেন মেহেদী।

শুটিং উপলক্ষ্যে চুয়াডাঙ্গাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানের স্থল কেন্দ্র করে বসেছিল এক জমজমাট মেলা, যেখানে নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন স্থানীয় দোকানিরা। দুপুর থেকেই দর্শকরা দলে দলে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অতিথিদের আমন্ত্রণ জানানো হয়। আর নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

‘ইত্যাদি’-তে ধারণ করা জনপ্রিয় শিল্পীরা হচ্ছেন সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, জিল্লুর রহমান, মুকিত জাকারিয়া, আশরাফুল আলম সোহাগ, সুর্বণা মজুমদার, হানিফ পালোয়ান, বেলাল আহমেদ মুরাদ, জাহিদ চৌধুরী, সাবরিনা নিসা, নজরুল ইসলামসহ আরও অনেকে। শুটিং শেষে দর্শকরা অনুষ্ঠানটির ধারাবাহিকতার জন্য উচ্ছ্বসিত হয়ে ওঠেন। আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর)  রাত ৮টায় বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচার করা হবে ‘ইত্যাদি’।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শিগগির জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন

» আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির

» যাকে বলা হয় ‘সর্বমন্ত্রী’, তিনি সব মন্ত্রণায়ল আজানও দেন ইকামতও দেন : ডা. শফিকুর রহমান

» ইয়াবাসহ যুবক আটক

» জামায়াত আমিরের সঙ্গে ভিএফজিবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

» শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’ তিন সহযোগীসহ গ্রেফতার

» সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন-আল-রশিদের জানাজা অনুষ্ঠিত

» তিন উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া, দাপুটে বাংলাদেশ

» মেহেরপুরে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ হলো বিএসএফের পুশইন চেষ্টা

» বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইত্যাদি এবারের পর্ব চুয়াডাঙ্গা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  বিনোদন জগতের তথ্য ও বিনোদনমূলক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-র এবারের পর্ব ধারণ করা হয়েছে চুয়াডাঙ্গা জেলার ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ প্রাচীন জনপদে। ইতিহাস, ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি, পুরাকীর্তি ও জনজীবনের নানা রঙিন অধ্যায় দর্শকদের সামনে বরাবরের মতোই তুলে ধরবেন নির্মাতা হানিফ সংকেত।

এবারের পর্বের শুরুতেই আছে চুয়াডাঙ্গার কৃষ্টিকথা ও ইতিহাসগাথা নিয়ে একটি পরিচিতিমূলক গান ও নৃত্য। শাহ আলম সনির কথায় গানটির সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। পরিবেশন করেন স্থানীয় নৃত্যশিল্পীরা। নৃত্যটির কোরিওগ্রাফি করেন এস কে জাহিদ, কণ্ঠ দেন রাজিব ও তানজিনা রুমা।

এছাড়া অনুষ্ঠানে চুয়াডাঙ্গার সন্তান, লোকসংগীতশিল্পী বিউটি এবং ইত্যাদির আবিষ্কার জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই-এর পরিবেশনায় ছিল দুটি বিশেষ গান। গানের কথা লিখেছেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর ও সংগীতায়োজনে ছিলেন মেহেদী।

শুটিং উপলক্ষ্যে চুয়াডাঙ্গাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানের স্থল কেন্দ্র করে বসেছিল এক জমজমাট মেলা, যেখানে নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন স্থানীয় দোকানিরা। দুপুর থেকেই দর্শকরা দলে দলে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অতিথিদের আমন্ত্রণ জানানো হয়। আর নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

‘ইত্যাদি’-তে ধারণ করা জনপ্রিয় শিল্পীরা হচ্ছেন সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, জিল্লুর রহমান, মুকিত জাকারিয়া, আশরাফুল আলম সোহাগ, সুর্বণা মজুমদার, হানিফ পালোয়ান, বেলাল আহমেদ মুরাদ, জাহিদ চৌধুরী, সাবরিনা নিসা, নজরুল ইসলামসহ আরও অনেকে। শুটিং শেষে দর্শকরা অনুষ্ঠানটির ধারাবাহিকতার জন্য উচ্ছ্বসিত হয়ে ওঠেন। আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর)  রাত ৮টায় বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচার করা হবে ‘ইত্যাদি’।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com