গরম ভাতের সঙ্গী নেপালি চিকেন ছৈলা

সংগৃহীত ছবি

লাইফস্টাইল ডেস্ক : দুপুর বা রাতের খাবারে কখনো কখনো ডাল, মাছ, মাংস এড়িয়ে শুধু ভর্তা আর গরম ভাত খেতে ইচ্ছে হয়। ভর্তা হলে আলাদা কোনো তরকারির প্রয়োজনই পড়ে না। তবে ভর্তার স্বাদে একটু ভিন্নতা চাইলে বানাতে পারেন নেপালের চিকেন ছৈলা। এটি চিকেন ভর্তার নেপালি সংস্করণ। মাত্র কয়েকটি উপকরণেই তৈরি করা যায় এই পাহাড়ি স্বাদের ভর্তা।

ঝাল-মসলার বিশেষ ঘ্রাণ আর নরম চিকেন একসঙ্গে মিলে ছৈলাকে পরিণত করে ভাতের সঙ্গে খাওয়ার অসাধারণ এক ডিশে।
কম পরিশ্রমে ভিন্ন স্বাদের কিছু চাইলে আজকের মেনুতে অনায়াসেই রাখতে পারেন এই চিকেন ছৈলা। আসুন জেনে নেওয়া যাক কীভাবে চিকেন ছৈলা বাড়িতে বানাবেন-

উপকরণ
১. হাড় ছাড়া মুরগির বুকের মাংস ১ কাপ
২. হলুদ গুঁড়া আধ চা চামচ
৩. বেকিং সোডা ১ চিমটে
৪. কর্নফ্লাওয়ার ১ চা চামচ
৫. শুকনো মরিচ ৩ টি
৬. কোয়া রসুন ৫ টি
৭. গরম মসলা গুঁড়া আধা চা চামচ
৮. জিরা গুঁড়া আধা চা চামচ
৯. টমেটো কুচি এক কাপ
১০. পেঁয়াজকুচি আধা কাপ
১১. মেথি ১ চা চামচ
১২. সরিষার তেল পরিমাণ মতো
১৩. ধনিয়া পাতাকুচি ১ টেবিল চামচ
১৪. লেবুর রস ১ চা চামচ (ইচ্ছা হলে)
১৫. লবণ পরিমান মতো

গরম ভাতের সঙ্গী নেপালি চিকেন ছৈলা

প্রস্তুত প্রণালি
মুরগির মাংসে প্রথমে লবণ, হলুদ গুঁড়া, গরম মসলার গুঁড়া, জিরা গুঁড়া, সামান্য বেকিং সোডা ও কর্নফ্লাওয়ার মেখে আধ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। এবার প্যানে সরিষার তেল গরম হলে মুরগি বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিন। ঠান্ডা হলে ছুরি দিয়ে মাংস কুচিয়ে নিন।

অন্য প্যানে তেল গরম করে শুকনো মরিচ, রসুন, টমেটো ও লবণ দিয়ে ভেজে নিন। মিশ্রণটি ঠান্ডা হলে ব্লেন্ডারে ব্লেন্ড করে চাটনি বানিয়ে নিন।

এবার একটি বড় বাটিতে কুচনো চিকেন, ঝাল চাটনি, পেঁয়াজকুচি ও ধনিয়া পাতাকুচি একসঙ্গে ভালোভাবে মেখে নিন। এরপর কড়াইতে সরিষার তেল গরম করে তাতে মেথির ফোড়ন দিন । এই গরম তেলের ফোড়নটি চিকেন মিশ্রণের ওপর ঢেলে ভালো করে মেখে নিন। এরপর লেবুর রস ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।  সূএ : জাগোনিউজ২৪.কম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শিল্প কোনো পাপ নয় : প্রভা

» অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি

» আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

» ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর রহমান

» দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী

» বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল: দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা

» রোজার পরে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

» হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

» নরওয়ের প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে জামায়াতের শোক

» জনগণের ভোটাধিকার ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বিএনপি: প্রতিষ্ঠাবার্ষিকীর বাণীতে রিজভী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গরম ভাতের সঙ্গী নেপালি চিকেন ছৈলা

সংগৃহীত ছবি

লাইফস্টাইল ডেস্ক : দুপুর বা রাতের খাবারে কখনো কখনো ডাল, মাছ, মাংস এড়িয়ে শুধু ভর্তা আর গরম ভাত খেতে ইচ্ছে হয়। ভর্তা হলে আলাদা কোনো তরকারির প্রয়োজনই পড়ে না। তবে ভর্তার স্বাদে একটু ভিন্নতা চাইলে বানাতে পারেন নেপালের চিকেন ছৈলা। এটি চিকেন ভর্তার নেপালি সংস্করণ। মাত্র কয়েকটি উপকরণেই তৈরি করা যায় এই পাহাড়ি স্বাদের ভর্তা।

ঝাল-মসলার বিশেষ ঘ্রাণ আর নরম চিকেন একসঙ্গে মিলে ছৈলাকে পরিণত করে ভাতের সঙ্গে খাওয়ার অসাধারণ এক ডিশে।
কম পরিশ্রমে ভিন্ন স্বাদের কিছু চাইলে আজকের মেনুতে অনায়াসেই রাখতে পারেন এই চিকেন ছৈলা। আসুন জেনে নেওয়া যাক কীভাবে চিকেন ছৈলা বাড়িতে বানাবেন-

উপকরণ
১. হাড় ছাড়া মুরগির বুকের মাংস ১ কাপ
২. হলুদ গুঁড়া আধ চা চামচ
৩. বেকিং সোডা ১ চিমটে
৪. কর্নফ্লাওয়ার ১ চা চামচ
৫. শুকনো মরিচ ৩ টি
৬. কোয়া রসুন ৫ টি
৭. গরম মসলা গুঁড়া আধা চা চামচ
৮. জিরা গুঁড়া আধা চা চামচ
৯. টমেটো কুচি এক কাপ
১০. পেঁয়াজকুচি আধা কাপ
১১. মেথি ১ চা চামচ
১২. সরিষার তেল পরিমাণ মতো
১৩. ধনিয়া পাতাকুচি ১ টেবিল চামচ
১৪. লেবুর রস ১ চা চামচ (ইচ্ছা হলে)
১৫. লবণ পরিমান মতো

গরম ভাতের সঙ্গী নেপালি চিকেন ছৈলা

প্রস্তুত প্রণালি
মুরগির মাংসে প্রথমে লবণ, হলুদ গুঁড়া, গরম মসলার গুঁড়া, জিরা গুঁড়া, সামান্য বেকিং সোডা ও কর্নফ্লাওয়ার মেখে আধ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। এবার প্যানে সরিষার তেল গরম হলে মুরগি বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিন। ঠান্ডা হলে ছুরি দিয়ে মাংস কুচিয়ে নিন।

অন্য প্যানে তেল গরম করে শুকনো মরিচ, রসুন, টমেটো ও লবণ দিয়ে ভেজে নিন। মিশ্রণটি ঠান্ডা হলে ব্লেন্ডারে ব্লেন্ড করে চাটনি বানিয়ে নিন।

এবার একটি বড় বাটিতে কুচনো চিকেন, ঝাল চাটনি, পেঁয়াজকুচি ও ধনিয়া পাতাকুচি একসঙ্গে ভালোভাবে মেখে নিন। এরপর কড়াইতে সরিষার তেল গরম করে তাতে মেথির ফোড়ন দিন । এই গরম তেলের ফোড়নটি চিকেন মিশ্রণের ওপর ঢেলে ভালো করে মেখে নিন। এরপর লেবুর রস ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।  সূএ : জাগোনিউজ২৪.কম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com