আরও দুই হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি সাবিনা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মিরপুরে দায়ের করা আলাদা দুই হত্যা মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

বুধবার পুলিশের আবেদনের পর এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, চব্বিশের গণ-অভ্যুত্থান চলাকালে মোক্তাকিন বিল্লাহ এবং আশরাফুল ইসলাম হত্যার ঘটনায় করা দুই মামলায় সাবিনাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। এদিন তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হলে আদালত তার উপস্থিতিতেই আবেদন দু’টি মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৯ জুলাই মিরপুর ১০ নম্বর ফায়ার সার্ভিসের সামনে আন্দোলনে অংশ নেওয়ার সময় মাথায় গুলিবিদ্ধ হন মোক্তাকিন বিল্লাহ। চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর মিরপুর থানায় হত্যা মামলা হয়। মামলায় সাবিনা আক্তার তুহিনকে ৮ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

অন্য মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত বছরের ৪ আগস্ট সন্ধ্যায় মিরপুর এলাকায় আন্দোলনে অংশ নেওয়া আশরাফুল ইসলাম গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ ঘটনায় ২২ সেপ্টেম্বর আরেকটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় সাবিনা আক্তারকে ১৮ নম্বর আসামি করা হয়।

এর আগে, গত ২২ জুন গভীর রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাবার বাড়ি থেকে সাবিনাকে গ্রেফতার করে ডিবি। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্বাস্থ্য খাতে স্বস্তির বার্তা, দ্রুত কাটবে হাসপাতালের সংকট: স্বাস্থ্যমন্ত্রী

» ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহিদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান

» রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন

» বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

» কথা কম, কাজ বেশি নীতিতে চলবে ডিএনসিসি : প্রশাসক

» অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ

» মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

» আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ

» সাংবাদিক হাফিজুর রহমান এর মিথ্যা মামলা প্রত্যাহার,  মুক্তি’র দাবিতে  নারায়ণগঞ্জে মানববন্ধন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আরও দুই হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি সাবিনা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মিরপুরে দায়ের করা আলাদা দুই হত্যা মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

বুধবার পুলিশের আবেদনের পর এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, চব্বিশের গণ-অভ্যুত্থান চলাকালে মোক্তাকিন বিল্লাহ এবং আশরাফুল ইসলাম হত্যার ঘটনায় করা দুই মামলায় সাবিনাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। এদিন তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হলে আদালত তার উপস্থিতিতেই আবেদন দু’টি মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৯ জুলাই মিরপুর ১০ নম্বর ফায়ার সার্ভিসের সামনে আন্দোলনে অংশ নেওয়ার সময় মাথায় গুলিবিদ্ধ হন মোক্তাকিন বিল্লাহ। চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর মিরপুর থানায় হত্যা মামলা হয়। মামলায় সাবিনা আক্তার তুহিনকে ৮ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

অন্য মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত বছরের ৪ আগস্ট সন্ধ্যায় মিরপুর এলাকায় আন্দোলনে অংশ নেওয়া আশরাফুল ইসলাম গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ ঘটনায় ২২ সেপ্টেম্বর আরেকটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় সাবিনা আক্তারকে ১৮ নম্বর আসামি করা হয়।

এর আগে, গত ২২ জুন গভীর রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাবার বাড়ি থেকে সাবিনাকে গ্রেফতার করে ডিবি। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com