ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : টঙ্গী ফ্লাইওভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিদ্দিকুর রহমান (৫৭) নামে একজন নিহত হয়েছেন।

আজ  সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গীর বাটাগেট এলাকার ফ্লাইওভারের সিঁড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, কর্মস্থলে যাওয়ার সময় ফ্লাইওভারের সিঁড়িতে ছিনতাইয়ের শিকার হন সিদ্দিকুর রহমান। এ সময় ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন তিনি। আশপাশে থাকা কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির শরীরে একাধিক রক্তাক্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান জানান, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তাজিয়া মিছিল শেষে যুবককে হত্যার ঘটনায় অভিযোগে চারজন গ্রেপ্তার

» দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

» ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

» প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে : অর্থমন্ত্রী

» পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা, গণনা চলছে

» চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় : বিরোধীদলীয় নেতা

» বাজেট নিয়ে এবার ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি : সংসদে জয়নুল আবদীন

» হজ শেষে দেশে ফিরেছেন ৬৮২৯৭ হাজি

» ইরানি হামলায় ভয়ে উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি ইসরায়েলে সরানোর পরিকল্পনা

» প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর নিয়ে সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : টঙ্গী ফ্লাইওভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিদ্দিকুর রহমান (৫৭) নামে একজন নিহত হয়েছেন।

আজ  সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গীর বাটাগেট এলাকার ফ্লাইওভারের সিঁড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, কর্মস্থলে যাওয়ার সময় ফ্লাইওভারের সিঁড়িতে ছিনতাইয়ের শিকার হন সিদ্দিকুর রহমান। এ সময় ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন তিনি। আশপাশে থাকা কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির শরীরে একাধিক রক্তাক্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান জানান, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com