অবৈধ জাল ও মাছসহ ৩৫৭জন গ্রেফতার

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : নৌ পুলিশের সাতদিনব্যাপী অভিযানে অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলিযুক্ত চিংড়ি উদ্ধার করা হয়েছে। এই অভিযানে ৩৫৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নৌ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাতদিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৩ কোটি ৭ লাখ, ৯৮ হাজার ২৫৫ মিটার অবৈধ জাল, ৫ হাজার ৯৬৬ কেজি মাছ, ৫০ হাজার পিস বাগদা চিংড়ি পোনা, ২৬০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় ও নদী থেকে ১৩৪টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।

নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৮৭টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় ও ছয়টি ড্রেজার জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাত দিনব্যাপী এই অভিযানে ৩৫৭ জন আসামি গ্রেফতার করা হয় এবং ৬২টি মৎস্য আইন, ১৯টি বেপরোয়া গতি আইন, তিনটি অপমৃত্যু, দু’টি চুরি, একটি বিশেষ ক্ষমতা আইন এবং একটি হত্যা মামলাসহ মোট ৮৯টি মামলা দায়ের করা হয় এবং তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» আমরা বিশ্বাস করি, বিপদে মানুষের পাশে থাকতে হবে: ডা. জুবাইদা রহমান

» থাইল্যান্ডে ভিসা সহজ করার অনুরোধ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

» প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে পাঁচ বিষয়ে আলোচনা করবে এনসিপি

» একজন শিক্ষিত চোরের চেয়ে মূর্খ চোর ভালো: জামায়াত এমপি খালেক

» ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

» জনগণ আ.লীগকে এক হাজার বছরেও রাজনীতির সুযোগ দেবে না: বিএনপি নেতা খোকন

» পদত্যাগের গুজবে ফজলুর রহমান, ‘ভুয়া সংবাদ থেকে সাবধান’

» সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার

» সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংস্কার পরিষদের শপথ নিলেই জাতীয় ঐক্য সম্ভব: নাহিদ ইসলাম

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অবৈধ জাল ও মাছসহ ৩৫৭জন গ্রেফতার

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : নৌ পুলিশের সাতদিনব্যাপী অভিযানে অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলিযুক্ত চিংড়ি উদ্ধার করা হয়েছে। এই অভিযানে ৩৫৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নৌ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাতদিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৩ কোটি ৭ লাখ, ৯৮ হাজার ২৫৫ মিটার অবৈধ জাল, ৫ হাজার ৯৬৬ কেজি মাছ, ৫০ হাজার পিস বাগদা চিংড়ি পোনা, ২৬০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় ও নদী থেকে ১৩৪টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।

নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৮৭টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় ও ছয়টি ড্রেজার জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাত দিনব্যাপী এই অভিযানে ৩৫৭ জন আসামি গ্রেফতার করা হয় এবং ৬২টি মৎস্য আইন, ১৯টি বেপরোয়া গতি আইন, তিনটি অপমৃত্যু, দু’টি চুরি, একটি বিশেষ ক্ষমতা আইন এবং একটি হত্যা মামলাসহ মোট ৮৯টি মামলা দায়ের করা হয় এবং তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com