২ দিনে ৩০ কোটি ছাড়াল ধানুশ–কৃতির ‘তেরে ইশ্‌ক মেঁ’

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে দর্শকের ভালো সাড়া পাচ্ছে ধানুশ ও কৃতি শ্যানন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘তেরে ইশ্‌ক মেঁ’। শুক্রবার শক্তিশালী ওপেনিংয়ের পর দ্বিতীয় দিনেও ছবিটির আয়ের ধারা ঊর্ধ্বমুখী রয়েছে।

স্যাকনিল্কের হিসাবে, শনিবার ছবিটির আয় দাঁড়িয়েছে ১৭ কোটি রুপি, যা প্রথম দিনের ১৬ কোটির তুলনায় কিছুটা বেশি। দুই দিনে মোট আয় পৌঁছেছে ৩৩ কোটি রুপিতে।

এর মধ্যেই ‘তেরে ইশ্‌ক মেঁ’ ছাড়িয়ে গেছে কঙ্গনা রানাউতের ‘ইমারজেন্সি’–র লাইফটাইম কালেকশন (২৩.৭৫ কোটি রুপি)। তবে শহীদ কাপুরের ‘দেবা’–র ৫৫.৮ কোটির আয়কে পেছনে ফেলতে হলে এখনও বেশ দূর যেতে হবে ছবিটিকে।

ছবির গল্প আবর্তিত হয়েছে কেন্দ্রীয় চরিত্র মুক্তি (কৃতি স্যানন) ও শংকর (ধানুশ)কে ঘিরে। মুক্তি প্রেমে পড়ে বিদ্রোহী, আবেগপ্রবণ ও অস্থির মনের যুবক শংকরের। হঠাৎ ঘটে যাওয়া এক ঘটনা তাদের সম্পর্ক ভেঙে দেয়। প্রেম হারানোর যন্ত্রণায় শংকর প্রতিশোধের শপথ নেয়—উন্মাদনা ও ধ্বংসের পথে হাঁটতে থাকে সে। তার ঘোষণা, “পুরো দিল্লি জ্বালিয়ে দেবে”—যা ছবির আবেগপূর্ণ কাহিনিকে আরও তীব্র করে তোলে।

গুলশান কুমার, টি-সিরিজ ও কালার ইয়েলো প্রোডাকশনস প্রযোজিত এই সিনেমা পরিচালনা করেছেন আনন্দ এল রাই।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খাঁটি মানুষের ভালবাসা

» বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করতে চায় রাশিয়া

» ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

» প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক

» শাহবাজ শরিফের সঙ্গে তারেক রহমানের বৈঠক বৃহস্পতিবার

» প্রথমবার পাসপোর্ট হারালে নেই জরিমানা, দ্বিতীয়বার থেকে ১০ হাজার টাকা

» তরুণ প্রজন্ম ও প্রযুক্তি কাজে লাগিয়ে ইতিবাচক পৃথিবী গড়ার আহ্বান: জাতিসংঘে ড. ইউনূস

» ট্রেনে অগ্নিসংযোগ নিয়ে রিজভীর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের

» নাসীরউদ্দীন পাটোয়ারীর বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এনসিপির

» আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে উদ্দেশ্য করে সমাজকল্যাণ মন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

২ দিনে ৩০ কোটি ছাড়াল ধানুশ–কৃতির ‘তেরে ইশ্‌ক মেঁ’

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে দর্শকের ভালো সাড়া পাচ্ছে ধানুশ ও কৃতি শ্যানন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘তেরে ইশ্‌ক মেঁ’। শুক্রবার শক্তিশালী ওপেনিংয়ের পর দ্বিতীয় দিনেও ছবিটির আয়ের ধারা ঊর্ধ্বমুখী রয়েছে।

স্যাকনিল্কের হিসাবে, শনিবার ছবিটির আয় দাঁড়িয়েছে ১৭ কোটি রুপি, যা প্রথম দিনের ১৬ কোটির তুলনায় কিছুটা বেশি। দুই দিনে মোট আয় পৌঁছেছে ৩৩ কোটি রুপিতে।

এর মধ্যেই ‘তেরে ইশ্‌ক মেঁ’ ছাড়িয়ে গেছে কঙ্গনা রানাউতের ‘ইমারজেন্সি’–র লাইফটাইম কালেকশন (২৩.৭৫ কোটি রুপি)। তবে শহীদ কাপুরের ‘দেবা’–র ৫৫.৮ কোটির আয়কে পেছনে ফেলতে হলে এখনও বেশ দূর যেতে হবে ছবিটিকে।

ছবির গল্প আবর্তিত হয়েছে কেন্দ্রীয় চরিত্র মুক্তি (কৃতি স্যানন) ও শংকর (ধানুশ)কে ঘিরে। মুক্তি প্রেমে পড়ে বিদ্রোহী, আবেগপ্রবণ ও অস্থির মনের যুবক শংকরের। হঠাৎ ঘটে যাওয়া এক ঘটনা তাদের সম্পর্ক ভেঙে দেয়। প্রেম হারানোর যন্ত্রণায় শংকর প্রতিশোধের শপথ নেয়—উন্মাদনা ও ধ্বংসের পথে হাঁটতে থাকে সে। তার ঘোষণা, “পুরো দিল্লি জ্বালিয়ে দেবে”—যা ছবির আবেগপূর্ণ কাহিনিকে আরও তীব্র করে তোলে।

গুলশান কুমার, টি-সিরিজ ও কালার ইয়েলো প্রোডাকশনস প্রযোজিত এই সিনেমা পরিচালনা করেছেন আনন্দ এল রাই।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com