সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জুলাই আন্দোলনের শহীদ, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ সাক্ষ্যগ্রহণ হয়নি।

বিশেষ কারণে সাক্ষী উপস্থিত না থাকায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

সোমবার (২৪ নভেম্বর) ট্রাইব্যুনাল-২-এর অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। অপর সদস্য হলেন জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলায় তদন্ত কর্মকর্তার জবানবন্দি নেওয়ার কথা ছিল। তবে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে নতুন তারিখ নির্ধারণ করা হয়। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, মঈনুল করিম, আবদুস সাত্তার পালোয়ান ও অন্যান্যরা।

আজ সকালেও কারাগার থেকে প্রিজনভ্যানে করে ছয় আসামিকে হাজির করা হয়। তারা হলেন এএসআই আমির হোসেন, বেরোবি সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

এর আগে গতকাল ১৬তম দিনে সাজু রায়ের জবানবন্দি নেওয়া হয়। এছাড়া শিক্ষার্থী শান-এ রওনক বসুনিয়া, মিঠাপুকুর থানার ওসি মো. নূরে আলম সিদ্দিক, পুলিশের নায়েক আবু বকর সিদ্দিক, এসআই মো. আশরাফুল ইসলাম, রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থী ইমরান আহমেদ এবং বেরোবি শিক্ষার্থী আকিব রেজা খানসহ বিভিন্ন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে।

মামলার সাক্ষ্যগ্রহণ ২৮ আগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সূচনা বক্তব্য উপস্থাপন করেন। ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। তবে ২৪ জন আসামি এখনও পলাতক রয়েছেন। পলাতকদের পক্ষে সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

এ মামলায় মোট সাক্ষীর সংখ্যা ৬২ জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ব্রাজিল সমর্থক হলেই অর্ধেক ফি-তে দেবেন আইনি সহায়তা

» আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

» জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

» এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

» এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

» বন ধ্বংসকারী এখন পরিবেশমন্ত্রী: আসিফ মাহমুদ

» রক্তাক্ত ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

» বিএনপি তিন মাসেই আ.লীগের অবস্থানে পৌঁছে গেছে : আসিফ মাহমুদ

» তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ

» বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে মিরপুরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জুলাই আন্দোলনের শহীদ, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ সাক্ষ্যগ্রহণ হয়নি।

বিশেষ কারণে সাক্ষী উপস্থিত না থাকায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

সোমবার (২৪ নভেম্বর) ট্রাইব্যুনাল-২-এর অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। অপর সদস্য হলেন জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলায় তদন্ত কর্মকর্তার জবানবন্দি নেওয়ার কথা ছিল। তবে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে নতুন তারিখ নির্ধারণ করা হয়। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, মঈনুল করিম, আবদুস সাত্তার পালোয়ান ও অন্যান্যরা।

আজ সকালেও কারাগার থেকে প্রিজনভ্যানে করে ছয় আসামিকে হাজির করা হয়। তারা হলেন এএসআই আমির হোসেন, বেরোবি সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

এর আগে গতকাল ১৬তম দিনে সাজু রায়ের জবানবন্দি নেওয়া হয়। এছাড়া শিক্ষার্থী শান-এ রওনক বসুনিয়া, মিঠাপুকুর থানার ওসি মো. নূরে আলম সিদ্দিক, পুলিশের নায়েক আবু বকর সিদ্দিক, এসআই মো. আশরাফুল ইসলাম, রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থী ইমরান আহমেদ এবং বেরোবি শিক্ষার্থী আকিব রেজা খানসহ বিভিন্ন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে।

মামলার সাক্ষ্যগ্রহণ ২৮ আগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সূচনা বক্তব্য উপস্থাপন করেন। ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। তবে ২৪ জন আসামি এখনও পলাতক রয়েছেন। পলাতকদের পক্ষে সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

এ মামলায় মোট সাক্ষীর সংখ্যা ৬২ জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com