রুমার কেওক্রাডং সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি উল্টে ১১ জন আহত

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :বান্দরবানের রুমার কেওক্রাডং সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি উল্টে ১১ জন আহত হয়েছেন। আজ ভোরে বগালেক থেকে কেওক্রাডং যাবার পথে সড়কের পেঁপে বাগান নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রুমা থানার ওসি মো. সোহরাওয়ার্দী জানান, পর্যটকরা ভোরে একটি চাঁদের গাড়িতে করে কেওক্রাডং পর্যটন স্পটে যাবার পথে পেঁপে বাগান এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে গাড়িটি উল্টে সড়কের রেলিংয়ে ধাক্কা লাগে।

ওসি আরও জানান, ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে প্রথমে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে তাদেরকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। তারা সবাই কুষ্টিয়া জেলার বাসিন্দা। তবে আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আহত ১১ জনের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

» মক্কায় ৪০০ বছরের পুরনো কোরআন: পাতায় পাতায় স্বর্ণের কারুকাজ

» মা হতে চলেছেন সামান্থা!

» আগের তুলনায় সুস্থ মির্জা আব্বাস, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা

» আ.লীগের কেউ বিশৃঙ্খলা করলে নিজেরাই ঝুঁকিতে পড়বে: র‌্যাব

» অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ শীর্ষ ছিনতাইকারী গ্রেফতার

» মানবতাবিরোধী অপরাধে জিয়াউলের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্য

» টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

» কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে

» র‍্যাব সদস্য হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রুমার কেওক্রাডং সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি উল্টে ১১ জন আহত

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :বান্দরবানের রুমার কেওক্রাডং সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি উল্টে ১১ জন আহত হয়েছেন। আজ ভোরে বগালেক থেকে কেওক্রাডং যাবার পথে সড়কের পেঁপে বাগান নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রুমা থানার ওসি মো. সোহরাওয়ার্দী জানান, পর্যটকরা ভোরে একটি চাঁদের গাড়িতে করে কেওক্রাডং পর্যটন স্পটে যাবার পথে পেঁপে বাগান এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে গাড়িটি উল্টে সড়কের রেলিংয়ে ধাক্কা লাগে।

ওসি আরও জানান, ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে প্রথমে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে তাদেরকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। তারা সবাই কুষ্টিয়া জেলার বাসিন্দা। তবে আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আহত ১১ জনের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com