মামুন হত্যা মামলায় দুই শ্যুটারসহ ৪ আসামি রিমান্ডে

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে তারিক সাইফ মামুনকে হত্যা মামলায় দুই শ্যুটারসহ চার আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, শ্যুটার মো. ফারুক হোসেন ফয়সাল, শ্যুটার রবিন আহম্মেদ পিয়াস, মো. রুবেল ও শামীম আহম্মেদ।

এদিন অস্ত্র মামলায় রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। এরপর সূত্রাপুর থানার হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন।

প্রথমে তাদের গ্রেফতার দেখান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত। পরে রিমান্ডের বিষয়ে শুনানির জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে নেওয়া হয়। এরপর রিমান্ড শুনানি শুরু হয়। এ সময় রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন।

রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন আসামিপক্ষের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন আদালত।

এর আগে, ১২ নভেম্বর মোহাম্মদপুর থানার অস্ত্র মামলায় দুই শ্যুটারসহ পাঁচজনের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশকে গাঙ্গ বানিয়ে চলে গেছেন ড. ইউনূস : গোলাম মাওলা রনি

» বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক ও হেলপার নিহত

» সিরিজ বাঁচানোর ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

» বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে যে ১৪ নির্দেশনা

» দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

» পরবর্তী অভ্যুত্থানে নেতা হবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : গোলাম মাওলা রনি

» আস্থা থাকা না-থাকা

» পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম

» যাত্রীবাহী বাসে তল্লাশি, গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মামুন হত্যা মামলায় দুই শ্যুটারসহ ৪ আসামি রিমান্ডে

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে তারিক সাইফ মামুনকে হত্যা মামলায় দুই শ্যুটারসহ চার আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, শ্যুটার মো. ফারুক হোসেন ফয়সাল, শ্যুটার রবিন আহম্মেদ পিয়াস, মো. রুবেল ও শামীম আহম্মেদ।

এদিন অস্ত্র মামলায় রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। এরপর সূত্রাপুর থানার হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন।

প্রথমে তাদের গ্রেফতার দেখান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত। পরে রিমান্ডের বিষয়ে শুনানির জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে নেওয়া হয়। এরপর রিমান্ড শুনানি শুরু হয়। এ সময় রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন।

রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন আসামিপক্ষের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন আদালত।

এর আগে, ১২ নভেম্বর মোহাম্মদপুর থানার অস্ত্র মামলায় দুই শ্যুটারসহ পাঁচজনের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com