ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে আগুন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

আজ সকাল ৬টার দিকে সড়ক ও জনপথ বিভাগের অফিসের সামনে পার্কিং করা নাফ পরিবহনের একটি মিনিবাসে আগুন লাগে।

স্থানীয় লোকজনের সহায়তায় খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে বাসের সিট, কাচ ও ভেতরের অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা যায়, মিনিবাসটি শুক্রবার রাত প্রায় ১০টার দিকে চালক পার্ক করে রেখে যান। পরদিন সকালে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।

শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ (টিআই) জুলহাস উদ্দিন জানান, নৈশপ্রহরী বাবু প্রাথমিকভাবে জানিয়েছেন, ‘প্রকৃতির ডাকে সাড়া দিতে পাশে গিয়েছিলাম। ফিরে এসে দেখি গাড়িতে আগুন লেগেছে। সিট, গ্লাস সব পুড়ে গেছে। তবে কোনো লোকজন দেখিনি।’

অগ্নিকাণ্ডের কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এটি যান্ত্রিক ত্রুটি নাকি নাশকতা—তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম ঘটনাটি নিশ্চিত করে বলেন, আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» যেসব এলাকায় আজ ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

» সংশোধনী নয়, সংস্কার পরিষদের কমিটি হলে সমান সদস্য রাখার শর্তে একমত বিরোধীদল: জামায়াত আমির

» সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর, সমান সদস্য চায় বিরোধী দল

» এপ্রিল থেকেই চালু হচ্ছে ডিজিটাল ‘ফুয়েল পাস’ ব্যবস্থা

» বাংলা নববর্ষ উদযাপনে সমন্বয় কমিটি গঠন

» বলিভিয়াকে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে উঠল ইরাক

» রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত

» কুয়েত বিমানবন্দরে ইরানি ড্রোন হামলা, জ্বলছে জ্বালানি ডিপো

» শাহ আমানতে আরও ৪ ফ্লাইট বাতিল

» পার্বতীপুর টার্মিনালে পৌঁছেছে ৭ হাজার মেট্রিক টন ডিজেল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে আগুন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

আজ সকাল ৬টার দিকে সড়ক ও জনপথ বিভাগের অফিসের সামনে পার্কিং করা নাফ পরিবহনের একটি মিনিবাসে আগুন লাগে।

স্থানীয় লোকজনের সহায়তায় খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে বাসের সিট, কাচ ও ভেতরের অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা যায়, মিনিবাসটি শুক্রবার রাত প্রায় ১০টার দিকে চালক পার্ক করে রেখে যান। পরদিন সকালে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।

শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ (টিআই) জুলহাস উদ্দিন জানান, নৈশপ্রহরী বাবু প্রাথমিকভাবে জানিয়েছেন, ‘প্রকৃতির ডাকে সাড়া দিতে পাশে গিয়েছিলাম। ফিরে এসে দেখি গাড়িতে আগুন লেগেছে। সিট, গ্লাস সব পুড়ে গেছে। তবে কোনো লোকজন দেখিনি।’

অগ্নিকাণ্ডের কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এটি যান্ত্রিক ত্রুটি নাকি নাশকতা—তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম ঘটনাটি নিশ্চিত করে বলেন, আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com