বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বনদস্যুদের তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহরণ

এস. এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে:দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বঙ্গোপসাগরসংলগ্ন শরণখোলা রেঞ্জের পৃথক দুটি এলাকা থেকে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’ একটি ট্রলারসহ পাঁচ জেলেকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত ৮টার দিকে শ্যালারচরের কালামেয়া ও নারিকেলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সাগরে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে মাছ ধরার ট্রলারগুলো সাগরে টিকতে না পেরে সুন্দরবনের শ্যালারচরের কালামেয়া ও নারিকেলবাড়িয়া এলাকায় আশ্রয় নিয়েছিল। এ সময় অস্ত্রধারী বনদস্যুরা জেলেবহরে হানা দিয়ে জেলেদের মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে। পরে একটি ট্রলারসহ পাঁচ জেলেকে তুলে নিয়ে যায় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বৈরী আবহাওয়ার সুযোগে জেলেবহরে হামলা

নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক শরণখোলার এক জেলে মহাজন জানান, শনিবার রাত ৮টার দিকে শ্যালারচরের কালামেয়া ও নারিকেলবাড়িয়া এলাকায় আশ্রয় নেওয়া ফিশিংবোটের বহরে হঠাৎ হামলা চালায় বনদস্যুরা।

দস্যুরা জেলেদের মারধর করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে। পরে মৎস্য ব্যবসায়ী বাবুল মাঝির একটি ট্রলারসহ তিন জেলেকে এবং অপর দুটি ট্রলার থেকে আরও দুই জেলেকে তুলে নিয়ে যায়। সব মিলিয়ে পাঁচ জেলেকে অপহরণ করা হয়েছে বলে তিনি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» সৎ কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে হবে: সারজিস

» পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

» সরকারের ১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম

» ‘যারা মদিনার সনদে দেশ চালানোর কথা বলেছে, তারা সন্ত্রাস-চাঁদাবাজি করছে’

» জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

» মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘গভীর ষড়যন্ত্রের’ নিন্দা জামায়াতের

» অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ‘অলংকারিক’ হয়ে যাচ্ছে: হাসনাত

» পরিচ্ছন্ন নগর গড়তে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : ডিএসসিসি প্রশাসক

» তিন লাখ রুশ সেনা মোতায়নে সর্তক করলো জেলেনস্কি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বনদস্যুদের তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহরণ

এস. এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে:দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বঙ্গোপসাগরসংলগ্ন শরণখোলা রেঞ্জের পৃথক দুটি এলাকা থেকে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’ একটি ট্রলারসহ পাঁচ জেলেকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত ৮টার দিকে শ্যালারচরের কালামেয়া ও নারিকেলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সাগরে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে মাছ ধরার ট্রলারগুলো সাগরে টিকতে না পেরে সুন্দরবনের শ্যালারচরের কালামেয়া ও নারিকেলবাড়িয়া এলাকায় আশ্রয় নিয়েছিল। এ সময় অস্ত্রধারী বনদস্যুরা জেলেবহরে হানা দিয়ে জেলেদের মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে। পরে একটি ট্রলারসহ পাঁচ জেলেকে তুলে নিয়ে যায় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বৈরী আবহাওয়ার সুযোগে জেলেবহরে হামলা

নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক শরণখোলার এক জেলে মহাজন জানান, শনিবার রাত ৮টার দিকে শ্যালারচরের কালামেয়া ও নারিকেলবাড়িয়া এলাকায় আশ্রয় নেওয়া ফিশিংবোটের বহরে হঠাৎ হামলা চালায় বনদস্যুরা।

দস্যুরা জেলেদের মারধর করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে। পরে মৎস্য ব্যবসায়ী বাবুল মাঝির একটি ট্রলারসহ তিন জেলেকে এবং অপর দুটি ট্রলার থেকে আরও দুই জেলেকে তুলে নিয়ে যায়। সব মিলিয়ে পাঁচ জেলেকে অপহরণ করা হয়েছে বলে তিনি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com