খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা এখন শুধু বিনোদনের বিষয় নয়; খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে ইতোমধ্যে কার্যক্রম শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজেই সব খেলোয়াড়ের খোঁজখবর রাখছেন। তিনি সার্বিকভাবে সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করাসহ সহযোগিতা করে যাচ্ছেন।

শনিবার বিকেলে হবিগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমিতে হবিগঞ্জ জেলার ক্রীড়া সংগঠন, ক্রীড়া ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন কুড়ি স্পোর্টস’-এর প্রথম আসর ইতোমধ্যে শেষ হয়েছে। দ্বিতীয় আসরের কার্যক্রম চলমান রয়েছে। আমরা আশা করি, ‘নতুন কুড়ি স্পোর্টস’-এর মাধ্যমে শুধু সুস্থ জাতি গড়ে তুলব না, আমাদের সন্তানদের ডিভাইসের আসক্তি থেকেও দূরে রাখতে পারব। সর্বোপরি, মাদকমুক্ত সমাজ গড়তে পারব। মাদকমুক্ত সমাজ গড়ার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। খেলাধুলার মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুণগত পরিবর্তন নিশ্চিত করতে চাই।

আমিনুল হক বলেন, গুণগত পরিবর্তন নিশ্চিত করার মাধ্যমে রাজনৈতিক সব ধরনের প্রতিহিংসা দূরে ঠেলে একটি সুস্থধারার ও সহনশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, ঢাকার মতো করে বিভাগীয় শহরগুলোতেও বিকেএসপিগুলোকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে, যাতে দ্রুত খেলাধুলার সম্প্রসারণ ঘটে। তিনি বলেন, ‘আমাদের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন রয়েছে। প্রত্যেকটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করতে চাই। যাতে খেলাধুলার মাধ্যমে সামাজিক পরিবর্তন নিশ্চিত করতে পারি।’

মতবিনিময় সভা শেষে ‘নতুন কুড়ি স্পোর্টস’-এর মাধ্যমে জাতীয় পর্যায়ে স্থান করে নেয়া হবিগঞ্জের পাঁচ কৃতি খেলোয়াড়ের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহারসামগ্রী তুলে দেন প্রতিমন্ত্রী।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. জিএম সরফরাজের সভাপতিত্বে আরও বক্তব্য দেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউছসহ ক্রীড়া সংগঠকেরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

» খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী

» চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

» ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

» ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

» ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান

» মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক

» বগুড়ায় প্রতিবন্ধী জামাল’কে হুইলচেয়ার প্রদান করলেন সাবেক এমপি লালু

» হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা আহ্বায়ক রাজিব ও সদস্যসচিব জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা এখন শুধু বিনোদনের বিষয় নয়; খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে ইতোমধ্যে কার্যক্রম শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজেই সব খেলোয়াড়ের খোঁজখবর রাখছেন। তিনি সার্বিকভাবে সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করাসহ সহযোগিতা করে যাচ্ছেন।

শনিবার বিকেলে হবিগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমিতে হবিগঞ্জ জেলার ক্রীড়া সংগঠন, ক্রীড়া ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন কুড়ি স্পোর্টস’-এর প্রথম আসর ইতোমধ্যে শেষ হয়েছে। দ্বিতীয় আসরের কার্যক্রম চলমান রয়েছে। আমরা আশা করি, ‘নতুন কুড়ি স্পোর্টস’-এর মাধ্যমে শুধু সুস্থ জাতি গড়ে তুলব না, আমাদের সন্তানদের ডিভাইসের আসক্তি থেকেও দূরে রাখতে পারব। সর্বোপরি, মাদকমুক্ত সমাজ গড়তে পারব। মাদকমুক্ত সমাজ গড়ার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। খেলাধুলার মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুণগত পরিবর্তন নিশ্চিত করতে চাই।

আমিনুল হক বলেন, গুণগত পরিবর্তন নিশ্চিত করার মাধ্যমে রাজনৈতিক সব ধরনের প্রতিহিংসা দূরে ঠেলে একটি সুস্থধারার ও সহনশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, ঢাকার মতো করে বিভাগীয় শহরগুলোতেও বিকেএসপিগুলোকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে, যাতে দ্রুত খেলাধুলার সম্প্রসারণ ঘটে। তিনি বলেন, ‘আমাদের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন রয়েছে। প্রত্যেকটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করতে চাই। যাতে খেলাধুলার মাধ্যমে সামাজিক পরিবর্তন নিশ্চিত করতে পারি।’

মতবিনিময় সভা শেষে ‘নতুন কুড়ি স্পোর্টস’-এর মাধ্যমে জাতীয় পর্যায়ে স্থান করে নেয়া হবিগঞ্জের পাঁচ কৃতি খেলোয়াড়ের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহারসামগ্রী তুলে দেন প্রতিমন্ত্রী।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. জিএম সরফরাজের সভাপতিত্বে আরও বক্তব্য দেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউছসহ ক্রীড়া সংগঠকেরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com