তিন ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের একটি বগির চাকার কয়েল স্প্রিং ও বডি ভেঙে যাওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে উদ্ধারকারী (রিলিফ) ট্রেনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত অংশ সাময়িক মেরামত করে ট্রেনটি সরিয়ে নেয়ার পর চলাচল স্বাভাবিক হয়। চালক ও ট্রেন পরিচালকের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন শত শত যাত্রী।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, শনিবার সকালে চিলাহাটি থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা ‘বরেন্দ্র এক্সপ্রেস’ জয়পুরহাটের পুরানাপৈল রেলগেট এলাকা পার হওয়ার পরপরই একটি বগির চাকার কয়েল স্প্রিং ও বডি ভেঙে নিচের দিকে নেমে যায়। এতে ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়ে। ফলে উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ট্রেনের পরিচালক ছানোয়ার হোসেন জানান, স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত বুঝতে পারায় ট্রেনটি নিয়ন্ত্রণে নেয়া সম্ভব হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে ট্রেন ও যাত্রীরা রক্ষা পেয়েছেন। আকস্মিক এ ঘটনায় জয়পুরহাট, সান্তাহার, পার্বতীপুর ও ফুলবাড়ীসহ বিভিন্ন স্টেশনে কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে। এতে দূরপাল্লার যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

তিনি আরও জানান, ঘটনার পর উদ্ধারকাজের জন্য খবর দেওয়া হলে সান্তাহার জংশন স্টেশন থেকে একটি রিলিফ ট্রেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত স্প্রিংটি সাময়িক মেরামত করে বরেন্দ্র এক্সপ্রেসকে জয়পুরহাট রেলস্টেশনে সরিয়ে নেয়। এতে প্রায় তিন ঘণ্টা পর ঢাকা, খুলনা, রাজশাহী, পঞ্চগড় ও চিলাহাটি রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্বামীর সঙ্গে বিচ্ছেদ, দুই বছরের শিশুকে রাস্তায় ফেলে চলে গেল মা

» ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’, ঝুঁকিতে ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদাররা

» ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপের ধাক্কায় একজন নিহত, চালক আহত

» তিন ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

» জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

» বেগম জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন : ভূমিমন্ত্রী

» কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত আলিমুজ্জামানের মরদেহ দেশে পৌঁছেছে

» ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের

» ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা

» নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্ট

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

তিন ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের একটি বগির চাকার কয়েল স্প্রিং ও বডি ভেঙে যাওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে উদ্ধারকারী (রিলিফ) ট্রেনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত অংশ সাময়িক মেরামত করে ট্রেনটি সরিয়ে নেয়ার পর চলাচল স্বাভাবিক হয়। চালক ও ট্রেন পরিচালকের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন শত শত যাত্রী।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, শনিবার সকালে চিলাহাটি থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা ‘বরেন্দ্র এক্সপ্রেস’ জয়পুরহাটের পুরানাপৈল রেলগেট এলাকা পার হওয়ার পরপরই একটি বগির চাকার কয়েল স্প্রিং ও বডি ভেঙে নিচের দিকে নেমে যায়। এতে ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়ে। ফলে উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ট্রেনের পরিচালক ছানোয়ার হোসেন জানান, স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত বুঝতে পারায় ট্রেনটি নিয়ন্ত্রণে নেয়া সম্ভব হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে ট্রেন ও যাত্রীরা রক্ষা পেয়েছেন। আকস্মিক এ ঘটনায় জয়পুরহাট, সান্তাহার, পার্বতীপুর ও ফুলবাড়ীসহ বিভিন্ন স্টেশনে কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে। এতে দূরপাল্লার যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

তিনি আরও জানান, ঘটনার পর উদ্ধারকাজের জন্য খবর দেওয়া হলে সান্তাহার জংশন স্টেশন থেকে একটি রিলিফ ট্রেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত স্প্রিংটি সাময়িক মেরামত করে বরেন্দ্র এক্সপ্রেসকে জয়পুরহাট রেলস্টেশনে সরিয়ে নেয়। এতে প্রায় তিন ঘণ্টা পর ঢাকা, খুলনা, রাজশাহী, পঞ্চগড় ও চিলাহাটি রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com