বেগম জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন : ভূমিমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জীবন দিয়ে তিনি চিরদিনের জন্য আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন।

শনিবার বেলা সোয়া ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) হেডকোয়ার্টারে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন ও উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু হয়েছিল। আমরা প্রস্তাব করেছিলাম। তিনি প্রধানমন্ত্রী হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শুভ সূচনা করেছিলেন এবং সে সময় এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আজকের এই দিনে আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ আমাদের মাকে জান্নাতবাসী করুন।

তিনি বলেন, শুধু বাংলাদেশের মানুষ নয়, সমগ্র জাতি আজ তাঁর জন্য কাঁদছে। ১৯৯২ সালে তিনি এই মাটিতে এসেছিলেন এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠা করেছিলেন। আরএমপি সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটি আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছে।

ভূমিমন্ত্রী আরও বলেন, বিএনপি সরকারের আমলে রাজশাহীর মানুষ খুব ভালো ও সচ্ছল ছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি, অবৈধভাবে চোরাচালান ও মাদক ব্যবসা করে অনেকে শত শত কোটি টাকার মালিক বনে গেছে। মাদক ও মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু।

তিনি বলেন, আজকের এই শুভদিনে আমার সকল সহকর্মীকে অনুরোধ করব, আপনারা রাজশাহীর পরিবেশ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। ইতোমধ্যে আরএমপি মানুষের আস্থা অর্জন করেছে। আমরা এখানে সব নেতাই আছি। এ বিষয়ে আমরা কেউ কখনো আপনাদের কিছু বলব না। আইন নিজস্ব গতিতে চলুক। আমার সন্তান যদি কোনো অন্যায় করে, তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেবেন।

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। আমাদের প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশ সুখী ও সমৃদ্ধিশালী হবে।

আরএমপি পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন শিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ অন্যরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

» খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী

» চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

» ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

» ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

» ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান

» মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক

» বগুড়ায় প্রতিবন্ধী জামাল’কে হুইলচেয়ার প্রদান করলেন সাবেক এমপি লালু

» হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা আহ্বায়ক রাজিব ও সদস্যসচিব জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বেগম জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন : ভূমিমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জীবন দিয়ে তিনি চিরদিনের জন্য আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন।

শনিবার বেলা সোয়া ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) হেডকোয়ার্টারে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন ও উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু হয়েছিল। আমরা প্রস্তাব করেছিলাম। তিনি প্রধানমন্ত্রী হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শুভ সূচনা করেছিলেন এবং সে সময় এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আজকের এই দিনে আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ আমাদের মাকে জান্নাতবাসী করুন।

তিনি বলেন, শুধু বাংলাদেশের মানুষ নয়, সমগ্র জাতি আজ তাঁর জন্য কাঁদছে। ১৯৯২ সালে তিনি এই মাটিতে এসেছিলেন এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠা করেছিলেন। আরএমপি সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটি আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছে।

ভূমিমন্ত্রী আরও বলেন, বিএনপি সরকারের আমলে রাজশাহীর মানুষ খুব ভালো ও সচ্ছল ছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি, অবৈধভাবে চোরাচালান ও মাদক ব্যবসা করে অনেকে শত শত কোটি টাকার মালিক বনে গেছে। মাদক ও মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু।

তিনি বলেন, আজকের এই শুভদিনে আমার সকল সহকর্মীকে অনুরোধ করব, আপনারা রাজশাহীর পরিবেশ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। ইতোমধ্যে আরএমপি মানুষের আস্থা অর্জন করেছে। আমরা এখানে সব নেতাই আছি। এ বিষয়ে আমরা কেউ কখনো আপনাদের কিছু বলব না। আইন নিজস্ব গতিতে চলুক। আমার সন্তান যদি কোনো অন্যায় করে, তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেবেন।

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। আমাদের প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশ সুখী ও সমৃদ্ধিশালী হবে।

আরএমপি পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন শিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ অন্যরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com