ছুরিকাঘাতে মুসল্লি নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : হবিগঞ্জের নবীগঞ্জে ছুরিকাঘাতে ইমরুল মিয়া (৪০) নামে এক মুসল্লি নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আাগে উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামে বনগাঁও নতুন জামে মসজিদে জুমার নামাজের পর তাকে ছুরিকাঘাত করা হয়। নিহত ইমরুল মিয়া বনগাঁও গ্রামের সুনাহর মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট বনগাঁও ও পিঠুয়া গ্রামের মধ্যবর্তী হাসান খালি এলাকার একটি কালভার্টের নিচ থেকে জাবেদ মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জাবেদ ওই গ্রামের আতিক মিয়ার ছেলে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়।

পরবর্তী সময়ে গত ১৬ সেপ্টেম্বর পুলিশ ক্লিয়ারেন্স নিতে থানায় গেলে জাবেদ হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে ইমরুল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে তিনি গত ২ নভেম্বর জামিনে মুক্তি পান। এ ঘটনায় নিহত জাবেদের পরিবার ক্ষুব্ধ ছিল বলে জানা গেছে।

শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় জাবেদের ভাই রুশেল মিয়া হঠাৎ ইমরুলের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন।

স্থানীয় মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» একযোগে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» মিছিল-মিটিং, আনন্দ-ফূর্তির মাধ্যমে জাতি গড়ে উঠতে পারে না: শিবির সভাপতি

» নাহিদ ইসলাম কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস: ড. ইউনূস

» দেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস : রাশেদ খান

» জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে? প্রশ্ন আজহারের

» হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

» চলতি অর্থবছরের ২৭ জুন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ

» অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি

» ফ্রান্সে স্কাইডাইভিংয়ের বিমান বিধ্বস্ত হয়ে ১১ জনের প্রাণহানি

» ‘আনসার-ভিডিপি দক্ষ খেলোয়াড় গড়ে তুলে দেশের জন্য গৌরব বয়ে আনছে’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ছুরিকাঘাতে মুসল্লি নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : হবিগঞ্জের নবীগঞ্জে ছুরিকাঘাতে ইমরুল মিয়া (৪০) নামে এক মুসল্লি নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আাগে উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামে বনগাঁও নতুন জামে মসজিদে জুমার নামাজের পর তাকে ছুরিকাঘাত করা হয়। নিহত ইমরুল মিয়া বনগাঁও গ্রামের সুনাহর মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট বনগাঁও ও পিঠুয়া গ্রামের মধ্যবর্তী হাসান খালি এলাকার একটি কালভার্টের নিচ থেকে জাবেদ মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জাবেদ ওই গ্রামের আতিক মিয়ার ছেলে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়।

পরবর্তী সময়ে গত ১৬ সেপ্টেম্বর পুলিশ ক্লিয়ারেন্স নিতে থানায় গেলে জাবেদ হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে ইমরুল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে তিনি গত ২ নভেম্বর জামিনে মুক্তি পান। এ ঘটনায় নিহত জাবেদের পরিবার ক্ষুব্ধ ছিল বলে জানা গেছে।

শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় জাবেদের ভাই রুশেল মিয়া হঠাৎ ইমরুলের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন।

স্থানীয় মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com