শেখ হাসিনার মামলার সাক্ষী নাঈমের শরীরে মিলল বহু গুলি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনে আহত শিক্ষার্থী নাঈম শিকদারের শরীর থেকে অস্ত্রোপচারের মাধ্যমে বহু গুলি বের করেছেন চিকিৎসকরা।

বুধবার (৫ নভেম্বর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এসব গুলি অপসারণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, শেখ হাসিনার মামলার সাক্ষী নাঈম শিকদারের শরীর থেকে আজ ব্যাংককে এসব গুলি বের করা হয়েছে। একইসঙ্গে বের হওয়া গুলিগুলোর একটি ছবিও দেখান তিনি।

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন নাঈম। ৯ নম্বর সাক্ষী হিসেবে গত বছরের জুলাই আন্দোলনে অংশ নিয়ে নিজে আহত হওয়াসহ পুরো ঘটনার বিবরণ ট্রাইব্যুনালের সামনে আনেন তিনি। প্রত্যক্ষদর্শী হওয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেন তিনি।

গত ১৭ আগস্ট ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে তার জবানবন্দি রেকর্ড করা হয়। পরে তাকে জেরা করেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

শেখ হাসিনার এ মামলায় এরই মধ্যে যুক্তিতর্ক শেষ হয়েছে। এখন রায়ের পালা। আগামী ১৩ নভেম্বর সেই দিনক্ষণও জানা যাবে। এমনটিই জানিয়েছে প্রসিকিউশন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্বাস্থ্য খাতে স্বস্তির বার্তা, দ্রুত কাটবে হাসপাতালের সংকট: স্বাস্থ্যমন্ত্রী

» ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহিদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান

» রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন

» বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

» কথা কম, কাজ বেশি নীতিতে চলবে ডিএনসিসি : প্রশাসক

» অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ

» মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

» আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ

» সাংবাদিক হাফিজুর রহমান এর মিথ্যা মামলা প্রত্যাহার,  মুক্তি’র দাবিতে  নারায়ণগঞ্জে মানববন্ধন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শেখ হাসিনার মামলার সাক্ষী নাঈমের শরীরে মিলল বহু গুলি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনে আহত শিক্ষার্থী নাঈম শিকদারের শরীর থেকে অস্ত্রোপচারের মাধ্যমে বহু গুলি বের করেছেন চিকিৎসকরা।

বুধবার (৫ নভেম্বর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এসব গুলি অপসারণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, শেখ হাসিনার মামলার সাক্ষী নাঈম শিকদারের শরীর থেকে আজ ব্যাংককে এসব গুলি বের করা হয়েছে। একইসঙ্গে বের হওয়া গুলিগুলোর একটি ছবিও দেখান তিনি।

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন নাঈম। ৯ নম্বর সাক্ষী হিসেবে গত বছরের জুলাই আন্দোলনে অংশ নিয়ে নিজে আহত হওয়াসহ পুরো ঘটনার বিবরণ ট্রাইব্যুনালের সামনে আনেন তিনি। প্রত্যক্ষদর্শী হওয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেন তিনি।

গত ১৭ আগস্ট ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে তার জবানবন্দি রেকর্ড করা হয়। পরে তাকে জেরা করেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

শেখ হাসিনার এ মামলায় এরই মধ্যে যুক্তিতর্ক শেষ হয়েছে। এখন রায়ের পালা। আগামী ১৩ নভেম্বর সেই দিনক্ষণও জানা যাবে। এমনটিই জানিয়েছে প্রসিকিউশন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com