গুমের মামলায় ট্রাইব্যুনালে জিয়াউল আহসান

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  গুমের মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে আনা হয়েছে।

রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই মামলার শুনানি হবে। এই মামলার তদন্তের অগ্রগতি আজ ট্রাইব্যুনালকে জানাতে পারে প্রসিকিউশন। এছাড়া, অভ্যুত্থানে চানখারপুলে শহীদ আনাসসহ ৬ জন হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে ২০তম সাক্ষী আজ ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ হবে।

এর আগে, গত ১৬ অক্টোবর দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি স্বৈরাচার শেখ হাসিনাসহ এই মামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। এই মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল।

এছাড়া সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ চক্রবর্তী, রমনা জোনের ডিসি আকতার, এসি ইমরুল পলাতক রয়েছেন।
আজ রবিবার জুলাই অভ্যুত্থানে ফার্মগেইট শহীদ গোলাম নাফিস হত্যা মামলার শুনানি রয়েছে। এই মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে ট্রাইব্যুনালকে অবহিত করবে প্রসিকিউশন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ভারতের সবচেয়ে শক্তিশালী ভোটার ব্লক হতে চলেছে জেন জি

» দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সক্ষমতা বৃদ্ধির কৌশল চলছে: বিমানবাহিনী প্রধান

» ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

» সরকার সেই পুরোনো ফ্যাসিবাদী সংস্কৃতি ফিরিয়ে আনতে চাচ্ছে: গোলাম পরওয়ার

» ভালুকায় ৫০০ কোটি টাকার বনভূমি দখলকারী মিন্টুকে মন্ত্রী বানিয়েছেন তারেক রহমান: সারজিস আলম

» হাসিনার দেশে ফেরার আলোচনাকে দল টিকিয়ে রাখার রাজনৈতিক কৌশল বললেন পার্থ

» ১৬ মামলার আসামি ‘কাইল্লা সুমন’ গ্রেপ্তার

» আন্দোলন থামতেই মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে দিল্লি পুলিশ

» খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা

» শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গুমের মামলায় ট্রাইব্যুনালে জিয়াউল আহসান

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  গুমের মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে আনা হয়েছে।

রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই মামলার শুনানি হবে। এই মামলার তদন্তের অগ্রগতি আজ ট্রাইব্যুনালকে জানাতে পারে প্রসিকিউশন। এছাড়া, অভ্যুত্থানে চানখারপুলে শহীদ আনাসসহ ৬ জন হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে ২০তম সাক্ষী আজ ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ হবে।

এর আগে, গত ১৬ অক্টোবর দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি স্বৈরাচার শেখ হাসিনাসহ এই মামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। এই মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল।

এছাড়া সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ চক্রবর্তী, রমনা জোনের ডিসি আকতার, এসি ইমরুল পলাতক রয়েছেন।
আজ রবিবার জুলাই অভ্যুত্থানে ফার্মগেইট শহীদ গোলাম নাফিস হত্যা মামলার শুনানি রয়েছে। এই মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে ট্রাইব্যুনালকে অবহিত করবে প্রসিকিউশন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com