তারেক রহমানের ৩১ দফা আগামীর রাষ্ট্র পরিচালনার দলিল : হেলেন জেরিন খান

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘৩১ দফা’ হলো আগামীর রাষ্ট্র পরিচালনার দলিল। শুক্রবার সন্ধ্যায় মাদারীপুরের শকুনি লেকের পাড় মুক্তমঞ্চে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেরিন খান বলেন, সুদিন আমাদের জন্য অপেক্ষমাণ, ইনশাআল্লাহ। শুধু সময়ের অপেক্ষা। যদি দেশের জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারে, তবে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হবে বিএনপি।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণই এই দেশের মালিক। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সমাবেশ শেষে হেলেন জেরিন খান বিএনপি নেতাকর্মীদের নিয়ে একটি র‍্যালি বের করেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটেরপুল এ. আর. হাওলাদার ঝুটমিলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়। এসময় নেতাকর্মীরা হাতে ব্যানার, ফেস্টুন ও ধানের শীষের প্রতীক নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে উপস্থিত ছিলেন— মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রুবায়েত হোসেন দুলাল, জেলা কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান খান অহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি তাফসির আহমেদ ফিরোজ, যুবদল নেতা ভিপি সরোয়ার হোসেন, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি কামাল সরদার, জেলা মহিলা দলের সভাপতি তানিয়া সুলতানা লাইজু, সাধারণ সম্পাদক মুনমুন আক্তার, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসির হোসেনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কমেছে সোনার দাম

» আমি বিশ্বাস করি, আমাদের কষ্ট বৃথা যাবে না : আসিফ নজরুল

» কেমন চলছে বাংলাদেশ

» যুবককে কুপিয়ে হত্যা

» ইরানে মার্কিন ক্রু উদ্ধার অভিযানে ইসরায়েলের সহায়তা ছিল: নেতানিয়াহু

» ইলিশের দাম নাগালে আসবে যেভাবে, জানালেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

» মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরল ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের মরদেহ

» তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে

» ঢাবিতে প্রথম বর্ষে সরাসরি ভর্তি কার্যক্রম শুরু আজ

» আইফোন ১৮ প্রো: ডিজাইনে বড় চমক আর শক্তিশালী ফিচারে ফিরছে অ্যাপল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

তারেক রহমানের ৩১ দফা আগামীর রাষ্ট্র পরিচালনার দলিল : হেলেন জেরিন খান

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘৩১ দফা’ হলো আগামীর রাষ্ট্র পরিচালনার দলিল। শুক্রবার সন্ধ্যায় মাদারীপুরের শকুনি লেকের পাড় মুক্তমঞ্চে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেরিন খান বলেন, সুদিন আমাদের জন্য অপেক্ষমাণ, ইনশাআল্লাহ। শুধু সময়ের অপেক্ষা। যদি দেশের জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারে, তবে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হবে বিএনপি।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণই এই দেশের মালিক। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সমাবেশ শেষে হেলেন জেরিন খান বিএনপি নেতাকর্মীদের নিয়ে একটি র‍্যালি বের করেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটেরপুল এ. আর. হাওলাদার ঝুটমিলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়। এসময় নেতাকর্মীরা হাতে ব্যানার, ফেস্টুন ও ধানের শীষের প্রতীক নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে উপস্থিত ছিলেন— মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রুবায়েত হোসেন দুলাল, জেলা কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান খান অহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি তাফসির আহমেদ ফিরোজ, যুবদল নেতা ভিপি সরোয়ার হোসেন, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি কামাল সরদার, জেলা মহিলা দলের সভাপতি তানিয়া সুলতানা লাইজু, সাধারণ সম্পাদক মুনমুন আক্তার, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসির হোসেনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com