বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে ‘অপমানিত‘ আলিয়া ভাট

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :নানা আপত্তিকর ও সংবেদনশীল মন্তব্য করে বছরজুড়ে বিতর্কের শীর্ষে থাকা ভারতীয় কৌতুক অভিনেতা ও সঞ্চালক সময় রায়নার শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ অতিথি হিসেবে গিয়ে অপমানিত হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। অনুষ্ঠান চলাকালীন সঞ্চালকের একের পর এক কটূক্তি ও বিদ্রূপাত্মক মন্তব্যে বিরক্ত হয়ে যান অভিনেত্রী; এতে ক্ষুব্ধ হয়ে পাল্টা জবাব দেন।

ইতোমধ্যে এই ঘটনার কিছু ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলিয়ার ভক্ত-অনুরাগীদের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

যশরাজ ফিল্মসের আসন্ন স্পাই থ্রিলার চলচ্চিত্র ‘আলফা’র প্রচারণায় সহ-অভিনেত্রী শর্বরী ওয়াঘকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানটিতে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। সেখানে রসিকতার ছলে আলিয়ার অভিনয় জীবন ও কান চলচ্চিত্র উৎসবের প্রসঙ্গ টেনে লাগাতার খোঁচা দিতে থাকেন সময় রায়না।

একপর্যায়ে এই কৌতুক অভিনেতা মন্তব্য করেন, আলিয়ার মতো তারকা তাদের শোতে আসা অত্যন্ত গর্বের বিষয় হলেও, এটি আলিয়ার ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময়। এ ছাড়া কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে বিদেশি আলোকচিত্রীরা আলিয়াকে অবহেলা করেছিলেন- এমন বিতর্কিত বিষয় উল্লেখ করে সময় রায়না বলেন, সেখানে পাত্তা না পেলেও এই শোয়ের ক্যামেরাগুলো অন্তত আলিয়ার দিকেই তাক করা রয়েছে।

কথোপকথনের একপর্যায়ে সময় রায়না আলিয়ার সাধারণ জ্ঞান নিয়েও ঠাট্টা করেন এবং জানান যে তিনি আলিয়ার স্বামী রণবীর কাপুরের বড় ভক্ত। সঞ্চালকের এমন ক্রমাগত ‘রোস্টিং’ বা অবমাননাকর মন্তব্য সহ্য করতে না পেরে আলিয়া ভাট সরাসরি বলেন, ‘তোমার শোতে আসাই আমার ভুল হয়েছে।’ এর জবাবে সময় রায়না উল্টো খোঁচা দিয়ে বলেন, ‘হ্যাঁ, ঠিক যেমনটা আপনার অভিনীত “জিগরা” সিনেমাটি দেখে আমি ভুল করেছিলাম।’

সঞ্চালকের এমন আচরণে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। আলিয়ার ভক্তদের দাবি, রসবোধের নামে কাউকে এভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ বা অপমান করা সুস্থ কৌতুক হতে পারে না।

উল্লেখ্য, কৌতুক অভিনেতা সময় রায়না এর আগেও বিভিন্ন স্পর্শকাতর বিষয় ও শিশুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন। এবার বলিউডের শীর্ষ এই অভিনেত্রীকে নিজের শোতে ডেকে অপমান করার অভিযোগে নতুন করে বিতর্কের মুখে পড়লেন এই সঞ্চালক।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» প্রতিরক্ষা সহযোগিতায় রোডম্যাপ, হালাল–ডিজিটাল অর্থনীতিতে নতুন চুক্তি

» হাছান-নওফেলসহ ২২ জনের অভিযোগ গঠন শুনানি আজ

» বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে ‘অপমানিত‘ আলিয়া ভাট

» বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার

» আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

» আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে বিশেষ নিরাপত্তা, থাকবে ১৮ হাজার পুলিশ

» মাছের পুষ্টিকর অংশ ফেলে দিচ্ছেন না তো?

» পরিপাকতন্ত্রের বিরল রোগ

» ‘রোনালদোকে পাস দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই’

» বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে ‘অপমানিত‘ আলিয়া ভাট

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :নানা আপত্তিকর ও সংবেদনশীল মন্তব্য করে বছরজুড়ে বিতর্কের শীর্ষে থাকা ভারতীয় কৌতুক অভিনেতা ও সঞ্চালক সময় রায়নার শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ অতিথি হিসেবে গিয়ে অপমানিত হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। অনুষ্ঠান চলাকালীন সঞ্চালকের একের পর এক কটূক্তি ও বিদ্রূপাত্মক মন্তব্যে বিরক্ত হয়ে যান অভিনেত্রী; এতে ক্ষুব্ধ হয়ে পাল্টা জবাব দেন।

ইতোমধ্যে এই ঘটনার কিছু ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলিয়ার ভক্ত-অনুরাগীদের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

যশরাজ ফিল্মসের আসন্ন স্পাই থ্রিলার চলচ্চিত্র ‘আলফা’র প্রচারণায় সহ-অভিনেত্রী শর্বরী ওয়াঘকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানটিতে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। সেখানে রসিকতার ছলে আলিয়ার অভিনয় জীবন ও কান চলচ্চিত্র উৎসবের প্রসঙ্গ টেনে লাগাতার খোঁচা দিতে থাকেন সময় রায়না।

একপর্যায়ে এই কৌতুক অভিনেতা মন্তব্য করেন, আলিয়ার মতো তারকা তাদের শোতে আসা অত্যন্ত গর্বের বিষয় হলেও, এটি আলিয়ার ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময়। এ ছাড়া কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে বিদেশি আলোকচিত্রীরা আলিয়াকে অবহেলা করেছিলেন- এমন বিতর্কিত বিষয় উল্লেখ করে সময় রায়না বলেন, সেখানে পাত্তা না পেলেও এই শোয়ের ক্যামেরাগুলো অন্তত আলিয়ার দিকেই তাক করা রয়েছে।

কথোপকথনের একপর্যায়ে সময় রায়না আলিয়ার সাধারণ জ্ঞান নিয়েও ঠাট্টা করেন এবং জানান যে তিনি আলিয়ার স্বামী রণবীর কাপুরের বড় ভক্ত। সঞ্চালকের এমন ক্রমাগত ‘রোস্টিং’ বা অবমাননাকর মন্তব্য সহ্য করতে না পেরে আলিয়া ভাট সরাসরি বলেন, ‘তোমার শোতে আসাই আমার ভুল হয়েছে।’ এর জবাবে সময় রায়না উল্টো খোঁচা দিয়ে বলেন, ‘হ্যাঁ, ঠিক যেমনটা আপনার অভিনীত “জিগরা” সিনেমাটি দেখে আমি ভুল করেছিলাম।’

সঞ্চালকের এমন আচরণে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। আলিয়ার ভক্তদের দাবি, রসবোধের নামে কাউকে এভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ বা অপমান করা সুস্থ কৌতুক হতে পারে না।

উল্লেখ্য, কৌতুক অভিনেতা সময় রায়না এর আগেও বিভিন্ন স্পর্শকাতর বিষয় ও শিশুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন। এবার বলিউডের শীর্ষ এই অভিনেত্রীকে নিজের শোতে ডেকে অপমান করার অভিযোগে নতুন করে বিতর্কের মুখে পড়লেন এই সঞ্চালক।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com