যুবকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৭ যুবক আটক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  সিরাজগঞ্জ পৌর শহরে হোসেনপুর বুড়ীবাড়ী ও মালসাপাড়া যুবকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৭ যুবককে আটক করেছে যৌথ বাহিনী। এছাড়াও সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার  রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আটককৃতরা হলো- মালসাপাড়া মহল্লার সোহেল, ছোট বাবু, রাহিম, ইমন, বাকি, মৃদুল ও কাজল।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান জানান, মঙ্গলবার রাতে হোসেনপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলাকালে দুই মহল্লার যুবকদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে দুই মহল্লার যুবকরা সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষে প্রায় দুই হাজার মানুষ ইটপাটকেল, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে সদর থানায় হস্তান্তর করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরও জানান, আটককৃতদের জিজ্ঞাসবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বজ্রপাতে যুবকের মৃত্যু

» সাংবাদিকতায় অর্ধসত্যের কোনো স্থান নেই : বিএফইউজে মহাসচিব

» শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল

» কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার

» সাবেক এমপি আশিকা সুলতানা আবারও রিমান্ডে

» দালালবিরোধী অভিযানে নারীসহ ১২ জন আটক

» করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করতে বললেন প্রধানমন্ত্রী

» মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

» অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যুবকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৭ যুবক আটক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  সিরাজগঞ্জ পৌর শহরে হোসেনপুর বুড়ীবাড়ী ও মালসাপাড়া যুবকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৭ যুবককে আটক করেছে যৌথ বাহিনী। এছাড়াও সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার  রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আটককৃতরা হলো- মালসাপাড়া মহল্লার সোহেল, ছোট বাবু, রাহিম, ইমন, বাকি, মৃদুল ও কাজল।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান জানান, মঙ্গলবার রাতে হোসেনপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলাকালে দুই মহল্লার যুবকদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে দুই মহল্লার যুবকরা সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষে প্রায় দুই হাজার মানুষ ইটপাটকেল, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে সদর থানায় হস্তান্তর করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরও জানান, আটককৃতদের জিজ্ঞাসবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com