অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  টানা দেড় মাসের অবকাশকালীন ছুটির পর রবিবার থেকে শুরু হয়েছে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম।

অবকাশের আগে হাইকোর্ট বিভাগের যে অর্ধশতাধিক বেঞ্চে বিচারকাজ চলছিল তার মধ্যে ৯টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। সেই সাথে আপিল বিভাগের দুইটি বেঞ্চে ও চেম্বার আদালতে চলবে নিয়মিত বিচারিক কার্যক্রম।

এদিকে, অবকাশ শেষে নিয়মিত বিচারিক কার্যক্রম ফেরার প্রথম দিন আজ রীতি অনুযায়ী প্রধান বিচারপতি এবং আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সঙ্গে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকসহ সাধারণ আইনজীবীদের সৌজন্য সাক্ষাতের একটি অনুষ্ঠান রয়েছে।

সুপ্রিম কোর্টের ‘ইনার কোর্ট ইয়ার্ড’ এ সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অনুষ্ঠানের কারণে আজ আপিল বিভাগের বিচারিক কার্যক্রম চলবে সকাল ১১টা পর্যন্ত এবং হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হবে সকালের পরিবর্তে দুপুর ২টা থেকে। সুপ্রিম কোর্ট প্রশাসনের দেওয়া পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্বপ্ন বকুল

» ঢাকার নতুন ডিসি ফরিদা খানম

» কাঠালের মধ্যে মিললো ৪০ বোতল কাশির সিরাপ

» শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ গ্রেফতার

» ইয়াবা ও টাকাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

» নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ

» ভার্চুয়ালি আদালত পরিচালনায় বিচারকাজে সমস্যা হবে না : অ্যাটর্নি জেনারেল

» হরমুজ সচল করতে লন্ডনে ৩০ দেশের বৈঠক, সামরিক জোট গঠনের তোড়জোড়

» সৌদি আরবে পৌঁছেছেন ২৩৩৭২ জন হজযাত্রী

» পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  টানা দেড় মাসের অবকাশকালীন ছুটির পর রবিবার থেকে শুরু হয়েছে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম।

অবকাশের আগে হাইকোর্ট বিভাগের যে অর্ধশতাধিক বেঞ্চে বিচারকাজ চলছিল তার মধ্যে ৯টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। সেই সাথে আপিল বিভাগের দুইটি বেঞ্চে ও চেম্বার আদালতে চলবে নিয়মিত বিচারিক কার্যক্রম।

এদিকে, অবকাশ শেষে নিয়মিত বিচারিক কার্যক্রম ফেরার প্রথম দিন আজ রীতি অনুযায়ী প্রধান বিচারপতি এবং আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সঙ্গে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকসহ সাধারণ আইনজীবীদের সৌজন্য সাক্ষাতের একটি অনুষ্ঠান রয়েছে।

সুপ্রিম কোর্টের ‘ইনার কোর্ট ইয়ার্ড’ এ সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অনুষ্ঠানের কারণে আজ আপিল বিভাগের বিচারিক কার্যক্রম চলবে সকাল ১১টা পর্যন্ত এবং হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হবে সকালের পরিবর্তে দুপুর ২টা থেকে। সুপ্রিম কোর্ট প্রশাসনের দেওয়া পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com