নারীকে গলা কেটে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  কুমিল্লায় মিলন বিবি (৫৫) নামের এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহ বেডসিট দিয়ে মুড়িয়ে খাটের নিচে ফেলে রাখা হয়।

শুক্রবার নগরীর রেইসকোর্স কাঠেরপুল এলাকায় মজুমদার বাড়ির দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিহত মিলন বিবির বাড়ি বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম।

নিহতের মেয়ে তানজিনা আক্তার জানান, তারা মাকে বাসায় রেখে নোয়াখালী বেড়াতে যান। বিকেলে প্রতিবেশীরা ফোন করে জানায়, বাসার দরজা খোলা ও আসবাবপত্র উল্টে রাখা রয়েছে। পরে খোঁজ নিতে গিয়ে খাটের নিচে বেডসিটে মুড়ে রাখা মায়ের গলাকাটা মরদেহ পান।

তিনি জানান, কিছু স্বজনের সঙ্গে তাদের অর্থ সংক্রান্ত বিরোধ রয়েছে। ধারণা করা হচ্ছে, বাসায় তাকে একা পেয়ে হত্যা করা হয়েছে।

ওসি মহিনুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বছরে ১০ হাজার বাংলাদেশি শ্রমিক বৈধভাবে যেতে পারবেন ইতালিতে

» আবারও দারিদ্র্য দূরীকরণের মাধ্যমে সমৃদ্ধ হবে বাংলাদেশ : রিজভী

» ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

» রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

» আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল বিভাগের রায় যেকোনো দিন

» প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত : শিক্ষা প্রতিমন্ত্রী

» বাংলাদেশ-ইতালি সম্পর্ক জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

» নিরাপদ খাদ্য ও অপচয় রোধে মিলানের সঙ্গে কাজ করবে খুলনা : মীর শাহে আলম

» চিকিৎসক-রোগী উভয়ের নিরাপত্তাই সরকারের অগ্রাধিকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

» উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য : অর্থমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নারীকে গলা কেটে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  কুমিল্লায় মিলন বিবি (৫৫) নামের এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহ বেডসিট দিয়ে মুড়িয়ে খাটের নিচে ফেলে রাখা হয়।

শুক্রবার নগরীর রেইসকোর্স কাঠেরপুল এলাকায় মজুমদার বাড়ির দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিহত মিলন বিবির বাড়ি বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম।

নিহতের মেয়ে তানজিনা আক্তার জানান, তারা মাকে বাসায় রেখে নোয়াখালী বেড়াতে যান। বিকেলে প্রতিবেশীরা ফোন করে জানায়, বাসার দরজা খোলা ও আসবাবপত্র উল্টে রাখা রয়েছে। পরে খোঁজ নিতে গিয়ে খাটের নিচে বেডসিটে মুড়ে রাখা মায়ের গলাকাটা মরদেহ পান।

তিনি জানান, কিছু স্বজনের সঙ্গে তাদের অর্থ সংক্রান্ত বিরোধ রয়েছে। ধারণা করা হচ্ছে, বাসায় তাকে একা পেয়ে হত্যা করা হয়েছে।

ওসি মহিনুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com