কেন্দ্রীয় ব্যাংক ও প্রাইম ব্যাংকের উদ্যোগে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঢাকা, ১১ অক্টোবর ২০২৫: বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংক পিএলসি.-এর যৌথ উদ্যোগে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নে “স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)”-এর আওতায় এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

সম্প্রতি রাজধানীর নিকুঞ্জে প্রাইম টাওয়ারে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ২৫ জন উদ্যোক্তার মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওশাদ মোস্তফা, পরিচালক, এসএমই অ্যান্ড এসপিডি, বাংলাদেশ ব্যাংক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নজরুল ইসলাম, স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম-এর ডিরেক্টর এবং অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ব্যাংক এবং মো. আইয়ুব আলী, যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এম. নাজিম এ. চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, প্রাইম ব্যাংক পিএলসি। এছাড়া উপস্থিত ছিলেন মামুর আহমেদ, হেড অব ডিস্ট্রিবিউশন এবং মোহাম্মদ আমিনুর রহমান, হেড অব এসএমই, প্রাইম ব্যাংক পিএলসি.-এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই প্রশিক্ষণ প্রোগ্রামের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, ব্যবসা পরিচালনা সক্ষমতা উন্নয়ন এবং উদ্ভাবনী ব্যবসায়িক চিন্তাধারার বিকাশে সহায়ক ভূমিকা রাখছে প্রাইম ব্যাংক, যা দেশের এসএমই খাতের টেকসই প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজতে হবে: জামায়াত আমির

» মুক্তিযুদ্ধের নামে আ.লীগকে পুনর্বাসন করা যাবে না: নাহিদ ইসলাম

» উত্তরায় অসহায়দের জন্য জামায়াতের ‘ইচ্ছেপূরণ’ কর্মসূচি

» জুলুমতান্ত্রিক বিশ্বব্যবস্থার বিরুদ্ধে বদরযুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: চরমোনাই পীর

» মাটির নিচ থেকে পানির ট্যাঙ্কি ভর্তি ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

» ইরান সংঘাত: ব্রিটিশ ঘাঁটিতে নামল মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান

» আলেম-ওলামা ও এতিমদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

» যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী

» ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী

» যারা নির্ধারিত সময়ে দায়িত্ব পালন করবে না, তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কেন্দ্রীয় ব্যাংক ও প্রাইম ব্যাংকের উদ্যোগে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঢাকা, ১১ অক্টোবর ২০২৫: বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংক পিএলসি.-এর যৌথ উদ্যোগে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নে “স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)”-এর আওতায় এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

সম্প্রতি রাজধানীর নিকুঞ্জে প্রাইম টাওয়ারে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ২৫ জন উদ্যোক্তার মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওশাদ মোস্তফা, পরিচালক, এসএমই অ্যান্ড এসপিডি, বাংলাদেশ ব্যাংক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নজরুল ইসলাম, স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম-এর ডিরেক্টর এবং অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ব্যাংক এবং মো. আইয়ুব আলী, যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এম. নাজিম এ. চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, প্রাইম ব্যাংক পিএলসি। এছাড়া উপস্থিত ছিলেন মামুর আহমেদ, হেড অব ডিস্ট্রিবিউশন এবং মোহাম্মদ আমিনুর রহমান, হেড অব এসএমই, প্রাইম ব্যাংক পিএলসি.-এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই প্রশিক্ষণ প্রোগ্রামের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, ব্যবসা পরিচালনা সক্ষমতা উন্নয়ন এবং উদ্ভাবনী ব্যবসায়িক চিন্তাধারার বিকাশে সহায়ক ভূমিকা রাখছে প্রাইম ব্যাংক, যা দেশের এসএমই খাতের টেকসই প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com