পিসিএএফ-এর সিগনেটরি হিসেবে বৈশ্বিক জলবায়ু অর্থায়ন উদ্যোগে যুক্ত হলো প্রাইম ব্যাংক

ঢাকা, ১১ জুন ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি. আনুষ্ঠানিকভাবে পার্টনারশিপ ফর কার্বন অ্যাকাউন্টিং ফিন্যান্সিয়ালস (পিসিএএফ)-এর সিগনেটরি হিসেবে যুক্ত হয়েছে। এর মাধ্যমে ব্যাংকটি বিশ্বের ৭০০-এরও বেশি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হলো, যারা তাদের আর্থিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট গ্রিনহাউস গ্যাস (জিএইচজি) নির্গমন পরিমাপ ও প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ।

এই অর্জনের মাধ্যমে প্রাইম ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং খাতে একটি অগ্রগামী ও ভবিষ্যতমুখী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে টেকসই উন্নয়ন এবং জলবায়ু জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল। পিসিএএফ-এর সিগনেটরি হিসেবে প্রাইম ব্যাংক বিশেষায়িত কার্বন অ্যাকাউন্টিং টুলস, টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ এবং বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার সুযোগ পাবে। এসব সুবিধা ব্যাংকটিকে বাংলাদেশের টেকসই ব্যাংকিং কার্যক্রমে নেতৃত্ব ধরে রাখতে এবং অর্থায়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়তা করবে।

প্রাইম ব্যাংক পিএলসি.-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমান বলেন, “পিসিএএফ-এ যোগদান আমাদের দায়িত্বশীল ব্যাংকিংয়ের প্রতি অঙ্গীকারেরই প্রতিফলন। আমরা বিশ্বাস করি, কার্বন অ্যাকাউন্টিংয়ে স্বচ্ছতা একটি সহনশীল ও টেকসই আর্থিক ব্যবস্থা গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। বৈশ্বিক এই মানদণ্ড গ্রহণের মাধ্যমে প্রাইম ব্যাংক তার অর্থায়নের কার্বন ফুটপ্রিন্ট স্বচ্ছভাবে পরিমাপ, ব্যবস্থাপনা এবং পর্যায়ক্রমে হ্রাস করার সক্ষমতা অর্জন করবে। এর ফলে আমাদের অর্থায়ন কার্যক্রম বাংলাদেশের জন্য কম কার্বন ও জলবায়ু-সহনশীল অর্থনীতি গড়ে তুলতে আরও কার্যকর ভূমিকা পালন করবে।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পাঠ্যবইয়ে ওসমান হাদির বীরত্বগাথা সিদ্ধান্তে প্রশ্ন তুললেন হাদির বোন মাসুমা

» স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা

» কাতার, কুয়েত ও বাহরাইনের চেয়ে বড় বাংলাদেশের বাজেট

» নারীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার

» জুনের শেষেই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জানালেন ডেপুটি স্পিকার

» বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল

» বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর, মিলবে পেনশন

» বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি

» রাজধানীতে জামায়াতের বাজেটবিরোধী বিক্ষোভ মিছিল

» বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পিসিএএফ-এর সিগনেটরি হিসেবে বৈশ্বিক জলবায়ু অর্থায়ন উদ্যোগে যুক্ত হলো প্রাইম ব্যাংক

ঢাকা, ১১ জুন ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি. আনুষ্ঠানিকভাবে পার্টনারশিপ ফর কার্বন অ্যাকাউন্টিং ফিন্যান্সিয়ালস (পিসিএএফ)-এর সিগনেটরি হিসেবে যুক্ত হয়েছে। এর মাধ্যমে ব্যাংকটি বিশ্বের ৭০০-এরও বেশি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হলো, যারা তাদের আর্থিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট গ্রিনহাউস গ্যাস (জিএইচজি) নির্গমন পরিমাপ ও প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ।

এই অর্জনের মাধ্যমে প্রাইম ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং খাতে একটি অগ্রগামী ও ভবিষ্যতমুখী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে টেকসই উন্নয়ন এবং জলবায়ু জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল। পিসিএএফ-এর সিগনেটরি হিসেবে প্রাইম ব্যাংক বিশেষায়িত কার্বন অ্যাকাউন্টিং টুলস, টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ এবং বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার সুযোগ পাবে। এসব সুবিধা ব্যাংকটিকে বাংলাদেশের টেকসই ব্যাংকিং কার্যক্রমে নেতৃত্ব ধরে রাখতে এবং অর্থায়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়তা করবে।

প্রাইম ব্যাংক পিএলসি.-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমান বলেন, “পিসিএএফ-এ যোগদান আমাদের দায়িত্বশীল ব্যাংকিংয়ের প্রতি অঙ্গীকারেরই প্রতিফলন। আমরা বিশ্বাস করি, কার্বন অ্যাকাউন্টিংয়ে স্বচ্ছতা একটি সহনশীল ও টেকসই আর্থিক ব্যবস্থা গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। বৈশ্বিক এই মানদণ্ড গ্রহণের মাধ্যমে প্রাইম ব্যাংক তার অর্থায়নের কার্বন ফুটপ্রিন্ট স্বচ্ছভাবে পরিমাপ, ব্যবস্থাপনা এবং পর্যায়ক্রমে হ্রাস করার সক্ষমতা অর্জন করবে। এর ফলে আমাদের অর্থায়ন কার্যক্রম বাংলাদেশের জন্য কম কার্বন ও জলবায়ু-সহনশীল অর্থনীতি গড়ে তুলতে আরও কার্যকর ভূমিকা পালন করবে।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com