কর্মসংস্থানে সমতার অঙ্গীকারে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন হলো স্বপ্ন

ঢাকা, ২২ জুলাই ২০২৬: আরেকটি আন্তর্জাতিক সম্মাননা অর্জন করল স্বপ্ন। দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন চতুর্থ এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-এ ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ইন সাসটেইনেবল পার্টনারশিপস অ্যান্ড ইনস্টিটিউশনস – এমপ্লয়মেন্ট ফর ডিফারেন্টলি-এবলড ইন্ডিভিজুয়ালস’ ক্যাটাগরিতে উইনার হিসেবে সম্মাননা অর্জন করেছে।

প্রতিবন্ধী অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য সমান কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং একটি অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে স্বপ্নের ধারাবাহিক উদ্যোগের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানটি বিশ্বাস করে, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাই টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি।

এ অর্জন প্রসঙ্গে স্বপ্ন জানায়, এই স্বীকৃতি প্রতিষ্ঠানটির অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান এবং বৈচিত্র্যকে উৎসাহিত করার দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন। ভবিষ্যতেও প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান বৃদ্ধি এবং একটি নিরাপদ, সম্মানজনক ও সমান সুযোগভিত্তিক কর্মপরিবেশ গড়ে তুলতে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে।

বাংলাদেশের প্রেক্ষাপটে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি)-এর সঙ্গে সামঞ্জস্য রেখে ১৯টি ক্যাটাগরিতে মোট ৪৭২টি মনোনয়ন জমা পড়ে। সাতটি গ্র্যান্ড জুরি প্যানেলে বিভিন্ন খাতের ২৭ জন বিশেষজ্ঞের সমন্বয়ে পরিচালিত বহু-ধাপের মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়। এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-এর চতুর্থ আসরে ৩৪টি উদ্যোগ উইনার এবং ২৫টি উদ্যোগ অনারেবল মেনশন সম্মাননা অর্জন করে।

এ ছাড়া, ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার – ফার্ম-টু-শেলফ ক্যাটাগরিতেও স্বপ্ন অনারেবল মেনশন অর্জন করেছে।

স্বপ্ন বিশ্বাস করে, দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা, অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান এবং টেকসই উদ্যোগের মাধ্যমে দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই লক্ষ্যেই প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও মানুষের জীবনমান উন্নয়ন ও টেকসই উন্নয়নে অবদান রাখার উদ্যোগ অব্যাহত রাখবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অবধারিত

» এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে গাড়িচালকের হত্যাচেষ্টা মামলা

» দেশ ও মানুষের সেবায় কাজ করে যাচ্ছে ছাত্রদল : ডিএনসিসি প্রশাসক

» প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

» গাজী নজরুলকে এমপি পদ ছাড়তে বলল জামায়াত, নইলে স্পিকার-ইসিতে চিঠি

» গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

» ইরানের পিকঅ্যাক্স পরমাণু কেন্দ্রে হামলা চালাবে যুক্তরাষ্ট্র?

» ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল

» বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের সব মানুষের অভিন্ন পরিচয়: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কর্মসংস্থানে সমতার অঙ্গীকারে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন হলো স্বপ্ন

ঢাকা, ২২ জুলাই ২০২৬: আরেকটি আন্তর্জাতিক সম্মাননা অর্জন করল স্বপ্ন। দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন চতুর্থ এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-এ ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ইন সাসটেইনেবল পার্টনারশিপস অ্যান্ড ইনস্টিটিউশনস – এমপ্লয়মেন্ট ফর ডিফারেন্টলি-এবলড ইন্ডিভিজুয়ালস’ ক্যাটাগরিতে উইনার হিসেবে সম্মাননা অর্জন করেছে।

প্রতিবন্ধী অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য সমান কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং একটি অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে স্বপ্নের ধারাবাহিক উদ্যোগের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানটি বিশ্বাস করে, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাই টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি।

এ অর্জন প্রসঙ্গে স্বপ্ন জানায়, এই স্বীকৃতি প্রতিষ্ঠানটির অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান এবং বৈচিত্র্যকে উৎসাহিত করার দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন। ভবিষ্যতেও প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান বৃদ্ধি এবং একটি নিরাপদ, সম্মানজনক ও সমান সুযোগভিত্তিক কর্মপরিবেশ গড়ে তুলতে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে।

বাংলাদেশের প্রেক্ষাপটে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি)-এর সঙ্গে সামঞ্জস্য রেখে ১৯টি ক্যাটাগরিতে মোট ৪৭২টি মনোনয়ন জমা পড়ে। সাতটি গ্র্যান্ড জুরি প্যানেলে বিভিন্ন খাতের ২৭ জন বিশেষজ্ঞের সমন্বয়ে পরিচালিত বহু-ধাপের মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়। এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-এর চতুর্থ আসরে ৩৪টি উদ্যোগ উইনার এবং ২৫টি উদ্যোগ অনারেবল মেনশন সম্মাননা অর্জন করে।

এ ছাড়া, ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার – ফার্ম-টু-শেলফ ক্যাটাগরিতেও স্বপ্ন অনারেবল মেনশন অর্জন করেছে।

স্বপ্ন বিশ্বাস করে, দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা, অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান এবং টেকসই উদ্যোগের মাধ্যমে দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই লক্ষ্যেই প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও মানুষের জীবনমান উন্নয়ন ও টেকসই উন্নয়নে অবদান রাখার উদ্যোগ অব্যাহত রাখবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com