‘কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব’-নেসকোর কর্মকর্তাদের হুমকি দিলেন সারজিস

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত কর্মসূচির সময় বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্কসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ এলাকায় লংমার্চের সমাপনী বক্তব্যে তিনি বলেন, ‘এর আগেও এনসিপির অনুষ্ঠানের সময় বিদ্যুৎ চলে গেছে। তিন দিন ধরে একই ঘটনা ঘটছে। যারা এর সঙ্গে জড়িত, তাদের জবাব দিতে হবে।’

সারজিস আলম ক্ষিপ্ত হয়ে বলেছেন, ‘এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে। নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে, প্রোগ্রাম চলাকালে, এটা হয় কেন? এক দিন হইতো, দুই দিন হইতো কিচ্ছু বলতাম না, তিন দিনের তিন দিনই এটা হইছে। যারা এটা করছে, তারা হচ্ছে রাজনৈতিক ***। এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নিব তাদের কলিজা কত বড় হইছে। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব।’

এনসিপি নেতা আরও বলেন, ‘খুনি হাসিনার মতো স্বৈরাচারকে গোনায় ধরি নাই, তোর মতো জেলার-বিভাগের নেসকোর দায়িত্বশীলদের গোনায় ধরার টাইম নাই।’

তিনি অভিযোগ করেন, ‘যখনই কেউ দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তখনই তাকে বাধা দেওয়া হয়। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, পঞ্চগড়ের মাটিতে এসব অপকর্ম আর চলবে না।’

এর আগে চাঁদাবাজি ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এনসিপি পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক চিনিকল মাঠ থেকে বাংলাবান্ধা পর্যন্ত লংমার্চ অনুষ্ঠিত হয়। দুপুর সোয়া ১২টায় শুরু হওয়া এই কর্মসূচিতে শতাধিক মোটরসাইকেল ও পিকআপ নিয়ে নেতৃত্ব দেন সারজিস আলম।

এতে পাঁচ উপজেলার এনসিপি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা অংশ নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী

» এবার অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

» গ্যাস-বিদ্যুৎ-সার নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি: নাহিদ ইসলাম

» ২০৩০ সালের আগে সব ধর্মীয় উপাসনালয় সম্মানিভাতার আওতায় আসবে: রাষ্ট্রপতি

» হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদ গ্রেপ্তার

» ঢাকায় লোডশেডিং সমন্বয়ের মাধ্যমে সাশ্রয় করা বিদ্যুৎ গ্রামাঞ্চলে পুনর্বণ্টনের উদ্যোগ

» পুলিশে বড় ধরনের রদবদল: দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

» মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

» বাঙালি মুসলমানের আইডেন্টিটি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বলেই হাদিকে টার্গেট করা হয়: মাহমুদুর রহমান

» অনিবার্য কারণে রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব’-নেসকোর কর্মকর্তাদের হুমকি দিলেন সারজিস

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত কর্মসূচির সময় বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্কসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ এলাকায় লংমার্চের সমাপনী বক্তব্যে তিনি বলেন, ‘এর আগেও এনসিপির অনুষ্ঠানের সময় বিদ্যুৎ চলে গেছে। তিন দিন ধরে একই ঘটনা ঘটছে। যারা এর সঙ্গে জড়িত, তাদের জবাব দিতে হবে।’

সারজিস আলম ক্ষিপ্ত হয়ে বলেছেন, ‘এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে। নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে, প্রোগ্রাম চলাকালে, এটা হয় কেন? এক দিন হইতো, দুই দিন হইতো কিচ্ছু বলতাম না, তিন দিনের তিন দিনই এটা হইছে। যারা এটা করছে, তারা হচ্ছে রাজনৈতিক ***। এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নিব তাদের কলিজা কত বড় হইছে। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব।’

এনসিপি নেতা আরও বলেন, ‘খুনি হাসিনার মতো স্বৈরাচারকে গোনায় ধরি নাই, তোর মতো জেলার-বিভাগের নেসকোর দায়িত্বশীলদের গোনায় ধরার টাইম নাই।’

তিনি অভিযোগ করেন, ‘যখনই কেউ দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তখনই তাকে বাধা দেওয়া হয়। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, পঞ্চগড়ের মাটিতে এসব অপকর্ম আর চলবে না।’

এর আগে চাঁদাবাজি ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এনসিপি পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক চিনিকল মাঠ থেকে বাংলাবান্ধা পর্যন্ত লংমার্চ অনুষ্ঠিত হয়। দুপুর সোয়া ১২টায় শুরু হওয়া এই কর্মসূচিতে শতাধিক মোটরসাইকেল ও পিকআপ নিয়ে নেতৃত্ব দেন সারজিস আলম।

এতে পাঁচ উপজেলার এনসিপি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা অংশ নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com