মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আগামনে দুনিয়ায় রহমতের দ্বার উন্মোচিত হয়েছিল: রিজভী

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড. রুহুল কবীর রিজভী আজ মঙ্গলবার দুপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বললেন, মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর শুভাগমনে সারা দুনিয়ায় রহমতের অবারিত দ্বার উন্মোচিত হয়। সততা, নম্রতা, উদারতা ও ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধা জানানো এবং নবীজির প্রদর্শিত পথে চলার জন্য এই দিনটি (পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী) এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।

কৈশোরকাল থেকেই তিঁনি মিথ্যার বিরুদ্ধে এক অকুতোভয় যোদ্ধা, যিনি কোনদিন আমানতের খেয়ানত করেননি, অন্যের উপকার করা যিনি পরম কর্তব্য বলে মনে করতেন।

বিএনপির পক্ষ থেকে দেওয়া বাণীতে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আমি দেশবাসীসহ মুসলিম উম্মাহর অসীম শান্তি ও অফুরন্ত কল্যাণ কামনা করছি। তাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

বিশ্বমানবের নিকট এক অসাধারণ আলোকবর্তিকা, শান্তি-সংগ্রাম-সম্প্রীতি ও মূল্যবোধের আধার চরম সত্যবাদী ও পরম বিশ্বস্ত হযরত মোহাম্মদ (সা.)। তাঁর কালজয়ী মূল্যবোধ, মানবতা, সহমর্মিতা, উদারতা, মানুষের প্রতি সহানুভূতি, মানবজাতির নিকট চিরকালীন এক পরম শিক্ষা হয়ে থাকবে।

তিনি বলেন, পরম সত্যের সন্ধানে নিজেকে নিয়োজিত রেখে তিনি ৪০ বছর বয়সে নবুয়াত লাভ করেন। কঠোর পরিশ্রমী প্রচেষ্টার মধ্য দিয়ে তিনি তাওহিদের বাণী সারাবিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন সীমাহীন নির্যাতন সহ্য করেও।

আল্লাহ তা’আলা পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন মহানবীর (সাঃ) এর উপর অবতীর্ণ করেন। যা মানব জাতির পথপ্রদর্শক হিসেবে ইহলৌকিক ও পরলৌকিক মুক্তির যাবতীয় নির্দেশাবলী অনুশীলনের মাধ্যমে মানুষকে পরিপূর্ণ ও মর্যাদাশীল করে তোলে। তাঁর জীবন ও কর্ম অনুসরণের মাধ্যমে মুসলিমরা শৃঙ্খলিত মানুষের মুক্তি ও মানবতা প্রতিষ্ঠাসহ নিজেদের জীবনকে সুন্দর ও কল্যাণের পথে পরিচালিত করার অনুপ্রেরণা পায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

» ৫৪৪ কেজির দানবাকৃতির কুমড়ো, এক রাতেই ওজন বাড়ত ১৮ কেজি!

» জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগ দিলেন আফরোজা আব্বাস

» নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম আবাসিক হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

» রাজধানীর ধানমন্ডির বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

» বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৭ জন গ্রেফতার

» দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

» রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

» দুর্ধর্ষ নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ সদস্যের আত্মসমর্পণ

» বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আগামনে দুনিয়ায় রহমতের দ্বার উন্মোচিত হয়েছিল: রিজভী

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড. রুহুল কবীর রিজভী আজ মঙ্গলবার দুপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বললেন, মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর শুভাগমনে সারা দুনিয়ায় রহমতের অবারিত দ্বার উন্মোচিত হয়। সততা, নম্রতা, উদারতা ও ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধা জানানো এবং নবীজির প্রদর্শিত পথে চলার জন্য এই দিনটি (পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী) এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।

কৈশোরকাল থেকেই তিঁনি মিথ্যার বিরুদ্ধে এক অকুতোভয় যোদ্ধা, যিনি কোনদিন আমানতের খেয়ানত করেননি, অন্যের উপকার করা যিনি পরম কর্তব্য বলে মনে করতেন।

বিএনপির পক্ষ থেকে দেওয়া বাণীতে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আমি দেশবাসীসহ মুসলিম উম্মাহর অসীম শান্তি ও অফুরন্ত কল্যাণ কামনা করছি। তাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

বিশ্বমানবের নিকট এক অসাধারণ আলোকবর্তিকা, শান্তি-সংগ্রাম-সম্প্রীতি ও মূল্যবোধের আধার চরম সত্যবাদী ও পরম বিশ্বস্ত হযরত মোহাম্মদ (সা.)। তাঁর কালজয়ী মূল্যবোধ, মানবতা, সহমর্মিতা, উদারতা, মানুষের প্রতি সহানুভূতি, মানবজাতির নিকট চিরকালীন এক পরম শিক্ষা হয়ে থাকবে।

তিনি বলেন, পরম সত্যের সন্ধানে নিজেকে নিয়োজিত রেখে তিনি ৪০ বছর বয়সে নবুয়াত লাভ করেন। কঠোর পরিশ্রমী প্রচেষ্টার মধ্য দিয়ে তিনি তাওহিদের বাণী সারাবিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন সীমাহীন নির্যাতন সহ্য করেও।

আল্লাহ তা’আলা পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন মহানবীর (সাঃ) এর উপর অবতীর্ণ করেন। যা মানব জাতির পথপ্রদর্শক হিসেবে ইহলৌকিক ও পরলৌকিক মুক্তির যাবতীয় নির্দেশাবলী অনুশীলনের মাধ্যমে মানুষকে পরিপূর্ণ ও মর্যাদাশীল করে তোলে। তাঁর জীবন ও কর্ম অনুসরণের মাধ্যমে মুসলিমরা শৃঙ্খলিত মানুষের মুক্তি ও মানবতা প্রতিষ্ঠাসহ নিজেদের জীবনকে সুন্দর ও কল্যাণের পথে পরিচালিত করার অনুপ্রেরণা পায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com