স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি: সারজিস আলম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে প্রথম এককভাবে নির্বাচনে অংশ নিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

তিনি বলেন, আসন্ন নির্বাচনে কোনো জোট নয়, বরং এককভাবে চেয়ারম্যান প্রার্থী দেবে এনসিপি।

চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে সোমবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

সারজিস আলম বলেন, আগামী নভেম্বর মাসের মধ্যে দেশের প্রায় ৫ হাজার ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করবে এনসিপি। একইসঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে এসব ইউনিয়নে দলের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য নিয়ে কাজ চলছে।

সংবাদ সম্মেলনে সারজিস আলম উল্লেখ করেন, ইতোমধ্যে ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও ১০০টিতে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ২০২৭ সালের মধ্যে দেশের প্রতিটি ওয়ার্ডে এনসিপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের কমিটি বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। তিনি তরুণদের নতুন এই রাজনৈতিক ধারায় যুক্ত হওয়ার আহ্বান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

» ৫৪৪ কেজির দানবাকৃতির কুমড়ো, এক রাতেই ওজন বাড়ত ১৮ কেজি!

» জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগ দিলেন আফরোজা আব্বাস

» নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম আবাসিক হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

» রাজধানীর ধানমন্ডির বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

» বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৭ জন গ্রেফতার

» দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

» রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

» দুর্ধর্ষ নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ সদস্যের আত্মসমর্পণ

» বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি: সারজিস আলম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে প্রথম এককভাবে নির্বাচনে অংশ নিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

তিনি বলেন, আসন্ন নির্বাচনে কোনো জোট নয়, বরং এককভাবে চেয়ারম্যান প্রার্থী দেবে এনসিপি।

চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে সোমবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

সারজিস আলম বলেন, আগামী নভেম্বর মাসের মধ্যে দেশের প্রায় ৫ হাজার ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করবে এনসিপি। একইসঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে এসব ইউনিয়নে দলের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য নিয়ে কাজ চলছে।

সংবাদ সম্মেলনে সারজিস আলম উল্লেখ করেন, ইতোমধ্যে ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও ১০০টিতে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ২০২৭ সালের মধ্যে দেশের প্রতিটি ওয়ার্ডে এনসিপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের কমিটি বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। তিনি তরুণদের নতুন এই রাজনৈতিক ধারায় যুক্ত হওয়ার আহ্বান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com