৬ দিনের রিমান্ডে জাপার কাজী মামুন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  রমনা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জাতীয় পার্টির রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মো. মামুনূর রশীদকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে মামুনূর রশীদকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা জোনাল টিমের পরিদর্শক আক্তার মোর্শেদ। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর কাইয়ুম হোসেন নয়ন রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবী সিরাজুর হক ফয়সাল রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন।

এর আগে রাজধানীর হোটেল ওয়েস্টিনের কাছ থেকে রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে মামুনূর রশীদকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। মিন্টো রোডের মন্ত্রীপাড়ায় গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় আটক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর সহযোগী হিসেবে মামুনূর রশীদকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গত শনিবার সকালে এনায়েত করিম একটি প্রাডো গাড়িতে করে সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন। পুলিশ গাড়িটি থামিয়ে ঘোরাঘুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি সদুত্তর দিতে পারেননি। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তার কাছ থেকে দু’টি আইফোনও জব্দ করা হয়। দু’টি আইফোন সেটে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অনেক তথ্য পেয়েছে বলে জানায় পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্বপ্ন বকুল

» ঢাকার নতুন ডিসি ফরিদা খানম

» কাঠালের মধ্যে মিললো ৪০ বোতল কাশির সিরাপ

» শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ গ্রেফতার

» ইয়াবা ও টাকাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

» নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ

» ভার্চুয়ালি আদালত পরিচালনায় বিচারকাজে সমস্যা হবে না : অ্যাটর্নি জেনারেল

» হরমুজ সচল করতে লন্ডনে ৩০ দেশের বৈঠক, সামরিক জোট গঠনের তোড়জোড়

» সৌদি আরবে পৌঁছেছেন ২৩৩৭২ জন হজযাত্রী

» পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৬ দিনের রিমান্ডে জাপার কাজী মামুন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  রমনা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জাতীয় পার্টির রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মো. মামুনূর রশীদকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে মামুনূর রশীদকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা জোনাল টিমের পরিদর্শক আক্তার মোর্শেদ। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর কাইয়ুম হোসেন নয়ন রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবী সিরাজুর হক ফয়সাল রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন।

এর আগে রাজধানীর হোটেল ওয়েস্টিনের কাছ থেকে রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে মামুনূর রশীদকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। মিন্টো রোডের মন্ত্রীপাড়ায় গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় আটক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর সহযোগী হিসেবে মামুনূর রশীদকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গত শনিবার সকালে এনায়েত করিম একটি প্রাডো গাড়িতে করে সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন। পুলিশ গাড়িটি থামিয়ে ঘোরাঘুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি সদুত্তর দিতে পারেননি। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তার কাছ থেকে দু’টি আইফোনও জব্দ করা হয়। দু’টি আইফোন সেটে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অনেক তথ্য পেয়েছে বলে জানায় পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com