বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ পাচারের সময় এক মাদক কারবারি আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  নেত্রকোনায় অটোরিকশায় বিশেষভাবে চেম্বার তৈরি করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ পাচারের সময় আবুল বাশার (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ১০২ বোতল ভারতীয় মদ এবং একটি নম্বরবিহীন অটোরিকশা জব্দ করা হয়।

আজ সকালে নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের রায়দুম রৌহা এলাকার আমতলা বাজারের পশ্চিম পাশে গ্রামীণফোন টাওয়ার সংলগ্ন সড়ক থেকে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে—২৪ বোতল আইস ভদকা, ২২ বোতল আইস ব্ল্যাক, ৫৬ বোতল লাক্সারি হুইস্কি।সবগুলো বোতল পত্রিকায় মোড়ানো অবস্থায় ছিল। উদ্ধারকৃত মদের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৪ লাখ ৪৬ হাজার টাকা বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আটক আবুল বাশার সদর উপজেলার শিমুলকান্দি এলাকার আব্দুল আজিজের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নেত্রকোনা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা মো. নাজমুল হক।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রুই বেশি ভয়ংকর: মিয়া গোলাম পরওয়ার

» আ.লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে: ১১ দলের সমাবেশে নাহিদ

» বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

» সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ

» তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র-আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

» ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

» বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

» ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা

» কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণ মন্ত্রী

» প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ পাচারের সময় এক মাদক কারবারি আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  নেত্রকোনায় অটোরিকশায় বিশেষভাবে চেম্বার তৈরি করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ পাচারের সময় আবুল বাশার (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ১০২ বোতল ভারতীয় মদ এবং একটি নম্বরবিহীন অটোরিকশা জব্দ করা হয়।

আজ সকালে নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের রায়দুম রৌহা এলাকার আমতলা বাজারের পশ্চিম পাশে গ্রামীণফোন টাওয়ার সংলগ্ন সড়ক থেকে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে—২৪ বোতল আইস ভদকা, ২২ বোতল আইস ব্ল্যাক, ৫৬ বোতল লাক্সারি হুইস্কি।সবগুলো বোতল পত্রিকায় মোড়ানো অবস্থায় ছিল। উদ্ধারকৃত মদের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৪ লাখ ৪৬ হাজার টাকা বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আটক আবুল বাশার সদর উপজেলার শিমুলকান্দি এলাকার আব্দুল আজিজের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নেত্রকোনা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা মো. নাজমুল হক।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com