প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিংয়ে চলমান রাষ্ট্রীয় সফরে প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত হতে আজ রাতে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্যমন্ত্রী তিন দিনের এই সরকারি সফরে আজ রাত ১০টা ৩০ মিনিটে এয়ার চায়নার একটি নিয়মিত ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওয়ানা হবেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সভায় অংশগ্রহণ করবেন।

সফরের অন্যতম প্রধান দিক হিসেবে, চীনের প্রেসিডেন্ট এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর দূরদর্শী উপস্থিতিতে গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন চীনের বিখ্যাত আন্তর্জাতিক গণমাধ্যম ‘চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)’ এবং দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘সিনহুয়া নিউজ এজেন্সি’-এর সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সহযোগিতা বিষয়ক বেশ কয়েকটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করবেন।

চীনের পক্ষে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রীগণ এসব সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ চীন সফরে বেইজিংয়ে বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান, পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ সরকারের আরও কয়েকজন প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং উচ্চপদস্থ কর্মকর্তা যুক্ত রয়েছেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নেতৃত্বাধীন এই প্রতিনিধিদল আগামী ২৬ জুন রাতে বেইজিং থেকে দেশে ফেরার কথা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রুই বেশি ভয়ংকর: মিয়া গোলাম পরওয়ার

» আ.লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে: ১১ দলের সমাবেশে নাহিদ

» বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

» সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ

» তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র-আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

» ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

» বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

» ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা

» কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণ মন্ত্রী

» প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিংয়ে চলমান রাষ্ট্রীয় সফরে প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত হতে আজ রাতে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্যমন্ত্রী তিন দিনের এই সরকারি সফরে আজ রাত ১০টা ৩০ মিনিটে এয়ার চায়নার একটি নিয়মিত ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওয়ানা হবেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সভায় অংশগ্রহণ করবেন।

সফরের অন্যতম প্রধান দিক হিসেবে, চীনের প্রেসিডেন্ট এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর দূরদর্শী উপস্থিতিতে গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন চীনের বিখ্যাত আন্তর্জাতিক গণমাধ্যম ‘চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)’ এবং দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘সিনহুয়া নিউজ এজেন্সি’-এর সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সহযোগিতা বিষয়ক বেশ কয়েকটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করবেন।

চীনের পক্ষে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রীগণ এসব সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ চীন সফরে বেইজিংয়ে বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান, পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ সরকারের আরও কয়েকজন প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং উচ্চপদস্থ কর্মকর্তা যুক্ত রয়েছেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নেতৃত্বাধীন এই প্রতিনিধিদল আগামী ২৬ জুন রাতে বেইজিং থেকে দেশে ফেরার কথা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com