সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে মঙ্গলবার আয়োজিত ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিলে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি।

আজ সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দুঃখ প্রকাশ করা হয়।

বিবৃতিতে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জামায়াতে ইসলামী স্বাধীন সাংবাদিকতার প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং সাংবাদিকদের সুরক্ষায় বদ্ধপরিকর। জামায়াতে ইসলামীর কোনো স্তরের জনশক্তি ইতিপূর্বে স্বাধীন সাংবাদিকতায় কখনো বাঁধা সৃষ্টি করেনি, আগামীতেও করবে না। আজ ধানমন্ডিতে অনাকাঙ্ক্ষিতভাবে সাংবাদিকের ওপর হামলার যেই ঘটনা ঘটেছে, ওই ঘটনার সাথে জামায়াতে ইসলামীর কোনো জনশক্তি জড়িত থাকলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি এই ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান, ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় ধানমন্ডি জোন পরিচালক ও মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নবি মানিককে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামীকালকের মধ্যে গঠিত কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্টের আলোকে দোষীদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ।

এদিকে, মহানগরী নেতৃবৃন্দের নির্দেশে ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনকে তাৎক্ষণিকভাবে আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের শারীরিক খোঁজ-খবর নিতে পাঠানো হয়। মহানগরী সংগঠনের পক্ষ থেকে তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের ধৈর্য ধারণ করার অনুরোধ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী

» আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়: রাষ্ট্রপতি

» ‘এখানে বসে বসে অনেকখানি উর্দু শিখে ফেলেছি’: হুম্মাম কাদের

» ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ

» ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৯০ জন নারী উদ্যোক্তা পেলেনব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ

» বুয়েট,কুয়েট,চুয়েটসহ সারাদেশে কোথাও বাদ নেই যে, আমাদের কলেজ থেকে চান্স পায়নি 

» জামালপুরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

» আপনিই কি অপো ক্যাম্পাসের আগামী দিনের লিজেন্ড! লক্ষ্যপূরণে যুক্ত হোন অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে

» ফুটবলপাগল বাংলাদেশ কেন বিশ্ব ফুটবলে এত পিছিয়ে?

» লক্ষ্মীপুরে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা ‎মেঝো মেয়ে ও অভিযুক্তের অবস্থা আশঙ্কাজনক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে মঙ্গলবার আয়োজিত ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিলে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি।

আজ সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দুঃখ প্রকাশ করা হয়।

বিবৃতিতে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জামায়াতে ইসলামী স্বাধীন সাংবাদিকতার প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং সাংবাদিকদের সুরক্ষায় বদ্ধপরিকর। জামায়াতে ইসলামীর কোনো স্তরের জনশক্তি ইতিপূর্বে স্বাধীন সাংবাদিকতায় কখনো বাঁধা সৃষ্টি করেনি, আগামীতেও করবে না। আজ ধানমন্ডিতে অনাকাঙ্ক্ষিতভাবে সাংবাদিকের ওপর হামলার যেই ঘটনা ঘটেছে, ওই ঘটনার সাথে জামায়াতে ইসলামীর কোনো জনশক্তি জড়িত থাকলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি এই ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান, ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় ধানমন্ডি জোন পরিচালক ও মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নবি মানিককে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামীকালকের মধ্যে গঠিত কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্টের আলোকে দোষীদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ।

এদিকে, মহানগরী নেতৃবৃন্দের নির্দেশে ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনকে তাৎক্ষণিকভাবে আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের শারীরিক খোঁজ-খবর নিতে পাঠানো হয়। মহানগরী সংগঠনের পক্ষ থেকে তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের ধৈর্য ধারণ করার অনুরোধ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com