স্ত্রী হত্যার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে স্ত্রী হত্যার চৌদ্দ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. শফিক মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা।

মঙ্গলবার দুপুরে জেলার বন্দর উপজেলার দক্ষিণ লক্ষণখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১১ ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও এএসপি মো. আল মাসুদ খাঁন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিকেলে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের পুরান বাজার এলাকায় করিম খাঁনের বাড়িতে শফিক মিয়া ও সখিনা বেগম বসবাস করতেন। বিভিন্ন সময়ে সখিনাকে যৌতুক দাবি করে নির্যাতন করতো। ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মো. শফিক মিয়া তার স্ত্রী সখিনা বেগমকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।

হত্যাকাণ্ডের পরদিন নিহতের ভাই মো. আবুল হোসেন বাদি হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন। সম্প্রতি মামলার বিচার শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালত অভিযুক্ত মো. শফিক মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

দীর্ঘদিন দিন ধরে পলাতক থাকার কারণে র‌্যাব-১১ তার ওপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ একটি দল মঙ্গলবার বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শফিক মিয়াকে গ্রেফতার করে। পরে তাকে বিকেলে তাকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. শফিক মিয়াকে গ্রেফতারের পর র‌্যাব থানায় হস্তান্তর করেছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» সালমান এফ রহমানসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৩ জুলাই

» আজ থেকে ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার আনসার সদস্য মোতায়েন

» নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন

» কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে ফিরলেন আরও ১০৯ বাংলাদেশি

» দুপুরের মধ্যে ১৫ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

» পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি

» আজ বুধবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে : প্রধানমন্ত্রী

» ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেলেন মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

স্ত্রী হত্যার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে স্ত্রী হত্যার চৌদ্দ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. শফিক মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা।

মঙ্গলবার দুপুরে জেলার বন্দর উপজেলার দক্ষিণ লক্ষণখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১১ ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও এএসপি মো. আল মাসুদ খাঁন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিকেলে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের পুরান বাজার এলাকায় করিম খাঁনের বাড়িতে শফিক মিয়া ও সখিনা বেগম বসবাস করতেন। বিভিন্ন সময়ে সখিনাকে যৌতুক দাবি করে নির্যাতন করতো। ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মো. শফিক মিয়া তার স্ত্রী সখিনা বেগমকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।

হত্যাকাণ্ডের পরদিন নিহতের ভাই মো. আবুল হোসেন বাদি হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন। সম্প্রতি মামলার বিচার শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালত অভিযুক্ত মো. শফিক মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

দীর্ঘদিন দিন ধরে পলাতক থাকার কারণে র‌্যাব-১১ তার ওপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ একটি দল মঙ্গলবার বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শফিক মিয়াকে গ্রেফতার করে। পরে তাকে বিকেলে তাকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. শফিক মিয়াকে গ্রেফতারের পর র‌্যাব থানায় হস্তান্তর করেছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com