সাবেক মন্ত্রী কামরুল আবারও ৫ দিনের রিমান্ডে

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :  শাহবাগ থানাধীন চানখারপুল এলাকায় জুট ব্যবসায়ী মো. মনির হত্যাকাণ্ডের মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে ফের পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান এই রিমান্ডের আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মইনুল ইসলাম খান পুলক গত ১৮ সেপ্টেম্বর কামরুল ইসলামকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন, আর আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মোরশেদ হোসেন শাহীন, যিনি রিমান্ড বাতিল করে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন স্থানীয় ক্ষুদ্র ঝুট ব্যবসায়ী মো. মনির। দুপুরের দিকে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

পরবর্তীতে নিহতের স্ত্রী ২০২৫ সালের ১৪ মার্চ শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যাতে সাবেক মন্ত্রী কামরুল ইসলামসহ আরও কয়েকজনকে আসামি করা হয়। মামলায় সোলায়মান সেলিম ১১ নম্বর এজাহারভুক্ত আসামি।

উল্লেখ্য, সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে ২০২৪ সালের ১৯ নভেম্বর গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর থেকে তিনি একাধিক মামলায় রিমান্ডে ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৮ প্রাণ, বেশি মৃত্যু বাইক দুর্ঘটনায়

» ট্রাইব্যুনালে লতিফ-রুপাসহ ৯ আসামি, ফের শুনানি ৩ সেপ্টেম্বর

» সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই : গয়েশ্বর চন্দ্র রায়

» ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

» এলেক্স ইমন হত্যা মামলার ২ নম্বর আসামি শাহরুখসহ তিনজন গ্রেপ্তার

» মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেফতার

» সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

» ইগো দেখানোর কিছু নেই-সবাইকে নিয়ে বসুন: শিশির মনির

» যেকোনো মূল্যে ৭০ অনুচ্ছেদ সংধোশন করতে হবে: ১১ দলীয় জোট

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাবেক মন্ত্রী কামরুল আবারও ৫ দিনের রিমান্ডে

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :  শাহবাগ থানাধীন চানখারপুল এলাকায় জুট ব্যবসায়ী মো. মনির হত্যাকাণ্ডের মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে ফের পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান এই রিমান্ডের আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মইনুল ইসলাম খান পুলক গত ১৮ সেপ্টেম্বর কামরুল ইসলামকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন, আর আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মোরশেদ হোসেন শাহীন, যিনি রিমান্ড বাতিল করে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন স্থানীয় ক্ষুদ্র ঝুট ব্যবসায়ী মো. মনির। দুপুরের দিকে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

পরবর্তীতে নিহতের স্ত্রী ২০২৫ সালের ১৪ মার্চ শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যাতে সাবেক মন্ত্রী কামরুল ইসলামসহ আরও কয়েকজনকে আসামি করা হয়। মামলায় সোলায়মান সেলিম ১১ নম্বর এজাহারভুক্ত আসামি।

উল্লেখ্য, সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে ২০২৪ সালের ১৯ নভেম্বর গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর থেকে তিনি একাধিক মামলায় রিমান্ডে ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com