ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকায় ভোররাতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সাত থেকে আটজনের ডাকাত দল পরিবারের সদস্যদের জিম্মি করে ৪৫ ভরি স্বর্ণালংকার ও প্রায় ১৫ লাখ টাকা লুট করেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ঘটনাটি ঘটেছে স্থানীয় ব্যবসায়ী মো. শাহজাহানের বাড়িতে।

বাড়ির লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতেরা বাড়ির নিচতলার বারান্দার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ব্যবসায়ী শাহজাহানকে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর স্ত্রীর গলা ও কান থেকে স্বর্ণালংকার খুলে নেয়। পরে পরিবারের সদস্যদের হাত বেঁধে ফেলে আলমারিসহ তিনটি কক্ষ তল্লাশি চালিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

ব্যবসায়ী শাহজাহান জানান, ডাকাতেরা চলে যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে গেছে। কাউকে চিনতে পেরে নাম প্রকাশ করলে হত্যার হুমকিও দিয়েছে।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে যান। সাভার মডেল থানার ওসি মো. জুয়েল মিয়া বলেন, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে : শিক্ষামন্ত্রী

» সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» সালমান এফ রহমানসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৩ জুলাই

» আজ থেকে ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার আনসার সদস্য মোতায়েন

» নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন

» কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে ফিরলেন আরও ১০৯ বাংলাদেশি

» দুপুরের মধ্যে ১৫ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

» পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি

» আজ বুধবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে : প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকায় ভোররাতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সাত থেকে আটজনের ডাকাত দল পরিবারের সদস্যদের জিম্মি করে ৪৫ ভরি স্বর্ণালংকার ও প্রায় ১৫ লাখ টাকা লুট করেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ঘটনাটি ঘটেছে স্থানীয় ব্যবসায়ী মো. শাহজাহানের বাড়িতে।

বাড়ির লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতেরা বাড়ির নিচতলার বারান্দার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ব্যবসায়ী শাহজাহানকে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর স্ত্রীর গলা ও কান থেকে স্বর্ণালংকার খুলে নেয়। পরে পরিবারের সদস্যদের হাত বেঁধে ফেলে আলমারিসহ তিনটি কক্ষ তল্লাশি চালিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

ব্যবসায়ী শাহজাহান জানান, ডাকাতেরা চলে যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে গেছে। কাউকে চিনতে পেরে নাম প্রকাশ করলে হত্যার হুমকিও দিয়েছে।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে যান। সাভার মডেল থানার ওসি মো. জুয়েল মিয়া বলেন, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com