চবিকে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিবহন সংকট নিরসন এবং শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থা জসিম উদ্দিন ফাউন্ডেশন। এর মধ্যে দুটি বাস শিক্ষকদের, চারটি ছাত্রদের এবং চারটি ছাত্রীদের যাতায়াতের জন্য ব্যবহৃত হবে।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ২টায় চবি উপাচার্যের দপ্তরে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ও জসিম উদ্দিন ফাউন্ডেশনের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হাছান মিয়া এবং জসিম উদ্দিন ফাউন্ডেশনের পক্ষে স্বাক্ষর করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব মো. জসিম উদ্দিন।

চুক্তি স্বাক্ষরের সময় চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ফাউন্ডেশনের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আলোচনার ভিত্তিতে ছয়টি নতুন বাস দেওয়ার কথা ছিল। তবে সোমবারের বৈঠকে আরও চারটি বাস দেওয়ার ঘোষণা দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান। ফলে চবির জন্য মোট ১০টি নতুন বাস দেওয়ার সিদ্ধান্ত হয়।

জসিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো. জসিম উদ্দিন বলেন, চবি শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন দুর্ভোগ লাঘব করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ১০টি বাস যুক্ত হলে শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান ফাউন্ডেশনের এ উদ্যোগকে জনকল্যাণমুখী ও শিক্ষাবান্ধব উল্লেখ করে সাধুবাদ জানান। তিনি বলেন, ‘আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক ও স্মরণীয় দিন।’ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে এ ধরনের সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

এ সময় জসিম উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মোখতার আহমদ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জোবায়ের উদ্দিন, মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন ও মেঘনা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ বেলালসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, পরিবহন দপ্তরের প্রশাসক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সংসদে বিরোধী দলের সভা অনুষ্ঠিত

» ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু

» সালমান শাহ হত্যা মামলা: ৫ দিনের রিমান্ডে ডন

» দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি

» নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে বহু প্রাণহানি: রাষ্ট্রপতির গভীর শোক

» ১৭ বছর গণতন্ত্রের নামে স্বৈরশাসন চলেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল

» ‘মক্কা প্যাক্টে’ বাংলাদেশ যোগ দিলে কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই: জামায়াত আমির

» কাজী নজরুল ইসলামের সমাধিতে ছাত্রদলের শ্রদ্ধা

» বাসের চাপায় মোটরসাইকেল চালকসহ ২জন নিহত

» রাষ্ট্রপতির সঙ্গে সিইসির নেতৃত্বাধীন ইসির প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চবিকে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিবহন সংকট নিরসন এবং শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থা জসিম উদ্দিন ফাউন্ডেশন। এর মধ্যে দুটি বাস শিক্ষকদের, চারটি ছাত্রদের এবং চারটি ছাত্রীদের যাতায়াতের জন্য ব্যবহৃত হবে।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ২টায় চবি উপাচার্যের দপ্তরে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ও জসিম উদ্দিন ফাউন্ডেশনের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হাছান মিয়া এবং জসিম উদ্দিন ফাউন্ডেশনের পক্ষে স্বাক্ষর করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব মো. জসিম উদ্দিন।

চুক্তি স্বাক্ষরের সময় চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ফাউন্ডেশনের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আলোচনার ভিত্তিতে ছয়টি নতুন বাস দেওয়ার কথা ছিল। তবে সোমবারের বৈঠকে আরও চারটি বাস দেওয়ার ঘোষণা দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান। ফলে চবির জন্য মোট ১০টি নতুন বাস দেওয়ার সিদ্ধান্ত হয়।

জসিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো. জসিম উদ্দিন বলেন, চবি শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন দুর্ভোগ লাঘব করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ১০টি বাস যুক্ত হলে শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান ফাউন্ডেশনের এ উদ্যোগকে জনকল্যাণমুখী ও শিক্ষাবান্ধব উল্লেখ করে সাধুবাদ জানান। তিনি বলেন, ‘আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক ও স্মরণীয় দিন।’ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে এ ধরনের সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

এ সময় জসিম উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মোখতার আহমদ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জোবায়ের উদ্দিন, মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন ও মেঘনা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ বেলালসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, পরিবহন দপ্তরের প্রশাসক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com