গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাত কেজি গাঁজাসহ হোসেন মনা (৪২) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার  রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন সিদ্ধিরগঞ্জপুল কাঠপট্টি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন সিদ্ধিরগঞ্জ থানার এএসআই রাশেদুল ইসলাম। এসময় গ্রেফতার হোসেন মনার সঙ্গে থাকা একটি প্লাস্টিকের বস্তায় তল্লাশি চালিয়ে সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনূর আলম জানান, গ্রেফতারকৃত হোসেন মনার বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭টি মামলা রয়েছে।

এএসআই রাশেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোসেন মনাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য আনুমানিক এক লাখ চল্লিশ হাজার টাকা। হোসেন মনার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জিমেইলে যুক্ত হচ্ছে নতুন এআই সুবিধা

» সেনাপ্রধানের মন্তব্যে নতুন মাত্রা : জ্বালানি খাতে স্বনির্ভরতার স্বপ্ন ও বাস্তবতা

» গরমে স্বস্তি পেতে কী খাবেন, কোন খাবার এড়িয়ে চলবেন

» ডায়াবেটিস রোগীর কাঁধে ব্যথা

» কমলো স্বর্ণের দাম

» ২৫ কেজির পাঙ্গাস, ৪৫ হাজার টাকায় বিক্রি

» পার্সেল বোমা বিস্ফোরণে ভ্যানচালক আহত

» মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

» কাঁঠাল কিনতে গিয়ে জাল নোটসহ চক্রের এক সদস্য আটক

» বিশ্বকাপে ভক্তদের জন্য রয়েছে ফ্রি আয়োজন, থাকছে চমক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাত কেজি গাঁজাসহ হোসেন মনা (৪২) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার  রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন সিদ্ধিরগঞ্জপুল কাঠপট্টি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন সিদ্ধিরগঞ্জ থানার এএসআই রাশেদুল ইসলাম। এসময় গ্রেফতার হোসেন মনার সঙ্গে থাকা একটি প্লাস্টিকের বস্তায় তল্লাশি চালিয়ে সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনূর আলম জানান, গ্রেফতারকৃত হোসেন মনার বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭টি মামলা রয়েছে।

এএসআই রাশেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোসেন মনাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য আনুমানিক এক লাখ চল্লিশ হাজার টাকা। হোসেন মনার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com