ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: আমানউল্লাহ আমান

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান।

রবিবার বিকালে কেরানীগঞ্জ মডেল থানার রুহিতপুর বাজারে রুহিতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।  এই নির্বাচন কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।  ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের জনগণের আকাঙ্ক্ষা কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না।  এই নির্বাচনের পথে বাধা দেওয়ার ক্ষমতা কারও নেই।

আমানউল্লাহ আমান বলেন, ‘দেশের মানুষের আশা বাস্তবায়নে এখনই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নির্বাচন খুব দ্রুত দরকার। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই আমাদের লক্ষ্য অর্জন করা সম্ভব।

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আওয়ামীলীগের দিনের ভোট রাতে করছে। তারা টাকার বিনিময়ে নির্বাচন করেছে, ভোট কারচুপি করেছে। এবার সেসব ঘটবে না। জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দেবে।

ফ্যাসিবিরোধী আন্দোলনের প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, ‘ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে যদি অংশ নেওয়া দলগুলোর মধ্যে অনৈক্য হয়, তাহলে ফ্যাসিস্টরা সুযোগ পেয়ে যাবে। কেউ কেউ পিআর পদ্ধতির নামে নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছে, কেউ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে এসব রুখে দিতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা-২ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী

» এবার অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

» গ্যাস-বিদ্যুৎ-সার নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি: নাহিদ ইসলাম

» ২০৩০ সালের আগে সব ধর্মীয় উপাসনালয় সম্মানিভাতার আওতায় আসবে: রাষ্ট্রপতি

» হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদ গ্রেপ্তার

» ঢাকায় লোডশেডিং সমন্বয়ের মাধ্যমে সাশ্রয় করা বিদ্যুৎ গ্রামাঞ্চলে পুনর্বণ্টনের উদ্যোগ

» পুলিশে বড় ধরনের রদবদল: দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

» মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

» বাঙালি মুসলমানের আইডেন্টিটি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বলেই হাদিকে টার্গেট করা হয়: মাহমুদুর রহমান

» অনিবার্য কারণে রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: আমানউল্লাহ আমান

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান।

রবিবার বিকালে কেরানীগঞ্জ মডেল থানার রুহিতপুর বাজারে রুহিতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।  এই নির্বাচন কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।  ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের জনগণের আকাঙ্ক্ষা কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না।  এই নির্বাচনের পথে বাধা দেওয়ার ক্ষমতা কারও নেই।

আমানউল্লাহ আমান বলেন, ‘দেশের মানুষের আশা বাস্তবায়নে এখনই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নির্বাচন খুব দ্রুত দরকার। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই আমাদের লক্ষ্য অর্জন করা সম্ভব।

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আওয়ামীলীগের দিনের ভোট রাতে করছে। তারা টাকার বিনিময়ে নির্বাচন করেছে, ভোট কারচুপি করেছে। এবার সেসব ঘটবে না। জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দেবে।

ফ্যাসিবিরোধী আন্দোলনের প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, ‘ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে যদি অংশ নেওয়া দলগুলোর মধ্যে অনৈক্য হয়, তাহলে ফ্যাসিস্টরা সুযোগ পেয়ে যাবে। কেউ কেউ পিআর পদ্ধতির নামে নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছে, কেউ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে এসব রুখে দিতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা-২ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com