জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধার মৃত্যু

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : মেহেরপুরের মুজিবনগরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তহুরা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।

আজ সকালে উপজেলার সোনাপুর গ্রামে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলাম মহালদার ও তাঁর চাচাতো ভাই হানিফ মহালদারের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে বিরোধপূর্ণ জমিতে ইসলাম মহালদার ঘর নির্মাণ শুরু করলে হানিফের পরিবারের সদস্যরা বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়।

এতে হানিফের মা তহুরা খাতুনসহ আটজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তহুরা খাতুনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হানিফ মহালদার ও তাঁর ভাই আব্দুর রহমানকে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাকিয়া সুলতানা বলেন, সংঘর্ষে জড়িতরা পরস্পরের আত্মীয়। জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

মুজিবনগর থানার ওসি নজরুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, হতে হবে উৎকর্ষের কেন্দ্র: শিক্ষামন্ত্রী

» পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ল ৩৬ থেকে ৪৩ শতাংশ: মাহদী আমিন

» মজুরি ঘোষণার পরও গাজীপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষ

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৭ ,মামলা ৪৪টি

» চাঁদা দাবিকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ৪টি পরিবহনের বাস চলাচল বন্ধ

» বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজা গ্রেফতার

» জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধার মৃত্যু

» ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩জন গ্রেফতার

» দেশীয় অস্ত্র ও গুলিসহ ৩ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

» দুঃখ প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন সামিরা খান মাহি

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধার মৃত্যু

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : মেহেরপুরের মুজিবনগরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তহুরা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।

আজ সকালে উপজেলার সোনাপুর গ্রামে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলাম মহালদার ও তাঁর চাচাতো ভাই হানিফ মহালদারের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে বিরোধপূর্ণ জমিতে ইসলাম মহালদার ঘর নির্মাণ শুরু করলে হানিফের পরিবারের সদস্যরা বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়।

এতে হানিফের মা তহুরা খাতুনসহ আটজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তহুরা খাতুনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হানিফ মহালদার ও তাঁর ভাই আব্দুর রহমানকে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাকিয়া সুলতানা বলেন, সংঘর্ষে জড়িতরা পরস্পরের আত্মীয়। জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

মুজিবনগর থানার ওসি নজরুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com