দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

[ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬] ঢাকার র‍্যাডিসন ব্লু হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন করেছে অনার বাংলাদেশ। পারফরম্যান্স ও স্থায়িত্বের পাশাপাশি স্মার্টফোনটিতে রয়েছে দৈনন্দিন ব্যবহারকে আরও সহজ ও সৃজনশীল করে তুলতে বেশ কিছু এআই ফিচার।

অনুষ্ঠানে অনার বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন এবং ডিরেক্টর ও হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং সৈয়দ মো. বদরুল আরেফিন।

এছাড়া, বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে ছিলেন অভিনেত্রী তমা মির্জা ও কেয়া পায়েল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন লাইফস্টাইল ও প্রযুক্তিবিষয়ক কনটেন্ট ক্রিয়েটর।
নতুন স্মার্টফোনটির পাশাপাশি অনুষ্ঠানে উন্মোচন করা হয় জেফার, মাশা ও ফিরোজ জং-এর রাতুলের তৈরি অনারের নতুন ব্র্যান্ড অ্যান্থেম। এই অ্যান্থেমের সঙ্গে প্রকাশ করা হয় এর এআই দ্বারা তৈরি মিউজিক ভিডিও।

পাশাপাশি, অনুষ্ঠানে তিন শিল্পী একক সংগীত পরিবেশনাও করেন। এছাড়া, সৃজনশীল কাজের চর্চায় এআই এর ব্যবহারে তরুণদের উৎসাহিত করতে আয়োজিত অনারের ‘এআই ক্রিয়েটরস ডেন’ ক্যাম্পেইনের তিন বিজয়ীর নামও ঘোষণা করা হয় এই অনুষ্ঠানে।

এই ক্যাম্পেইন প্রসঙ্গে সৈয়দ মো. বদরুল আরেফিন বলেন, “প্রযুক্তি মানুষের ভাবনা ও সৃজনশীলতা প্রকাশের নতুন পথ তৈরি করে বলে আমরা বিশ্বাস করি। এআই ক্রিয়েটরস ডেন ক্যাম্পেইনের মাধ্যমে আমরা তরুণদের জন্য সেই সুযোগই তৈরি করতে চেয়েছি। এর মাধ্যমে তারা এআই প্রযুক্তি নিয়ে কাজ করার পাশাপাশি নিজেদের সৃজনশীল ধারণাগুলো বাস্তবে রূপ দেওয়ার সুযোগ পেয়েছেন।”

অনার ৬০০এস ৫জি-তে দৈনন্দিন ব্যবহারের জন্য রয়েছে বিভিন্ন সহজ এআই ফিচার এবং একটি শক্তিশালী ব্যাটারি। স্মার্টফোনটিতে থাকা বিশেষ এআই বাটনের মাধ্যমে সহজেই ব্যবহার করা যাবে একাধিক এআই ফিচার। এর মধ্যে রয়েছে এআই ইমেজ টু ভিডিও ২.০ যার সাহায্যে কথার মাধ্যমে নির্দেশনা দিয়েই ছোট ভিডিও তৈরি ও এডিট করা যাবে।

স্মার্টফোনটি সম্পর্কে আবদুল্লাহ আল মামুন বলেন, “এআই ইমেজ টু ভিডিও ২.০-এর মতো ফিচারের মাধ্যমে অনার ৬০০এস ৫জি ব্যবহারকারীদের সৃজনশীলতা প্রকাশের নতুন সুযোগ তৈরি করবে। দৈনন্দিন ব্যবহারের উপযোগী বিভিন্ন টুলের মাধ্যমে এআইকে আরও সহজে সবার কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

ফলে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন ও সৃজনশীলতার সঙ্গে প্রযুক্তির বিভিন্ন সুবিধা কাজে লাগানোর সুযোগ পাবেন।”

অনার ৬০০এস ৫জি-তে রয়েছে ৮,১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে একটানা ২১ ঘণ্টার বেশি ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার কিংবা ১৫ ঘণ্টার বেশি ভারী গেম খেলার সুবিধা দেবে এই ব্যাটারি।

পারফরম্যান্সের জন্য স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ৪ প্রসেসর। এর সঙ্গে রয়েছে ৮ জিবি ফিজিক্যাল র‍্যাম এবং অতিরিক্ত ১৬ জিবি র‍্যাম এক্সপ্যানশনের সুবিধা। ডিভাইসটিতে রয়েছে আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে রেটিং। এসজিএসের সনদ অনুযায়ী, পানি ও ধুলাবালি প্রতিরোধের পাশাপাশি ডিভাইসটি ২.৫ মিটার উচ্চতা থেকে পড়ে যাওয়ার ধাক্কাও সামলাতে সক্ষম।

ভেলভেট ব্ল্যাক, ডেজার্ট গোল্ড ও মিস্টি পার্পল, এই তিন রঙে বাজারে পাওয়া যাচ্ছে অনার ৬০০এস ৫জি।
স্মার্টফোনটির মূল্য ৪৫,৯৯৯ টাকা।
—–
অনার বাংলাদেশ সম্পর্কে
অনার বিশ্বের শীর্ষস্থানীয় এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি। এজেন্টিক এআইসহ কৃত্রিম বুদ্ধিমত্তার নানা অগ্রগতির এ যুগে এআইভিত্তিক ইকোসিস্টেমকে গ্রাহকদের কাছে আরও সহজলভ্য করা এবং স্মার্ট ডিভাইস ব্যবহারের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠানটি।

গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনার এমনসব প্রযুক্তিপণ্য তৈরি করছে, যা আরও

বুদ্ধিদীপ্ত ও কানেক্টেড বিশ্ব গড়ে তুলতে ভূমিকা রাখছে। অনারের প্রোডাক্ট পোর্টফোলিওতে রয়েছে এআই ফোন, ট্যাবলেট, ল্যাপটপ, এআইওটি প্রযুক্তিপণ্য, হোম অ্যাপ্লায়েন্সসহ নানা ধরনের স্মার্ট ডিভাইস।

অনার সম্পর্কে আরও জানতে ভিজিট করুন honor.com/bd অথবা ইমেইল করুন info@smart-honor.com
ঠিকানায়।
অনার বাংলাদেশের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক , ইউটিউব ও টিকটকে ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» দৈনিক ইত্তেফাকের প্রকাশক পরিবর্তন

» ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

» নিজস্ব আইনে ভর্তি কার্যক্রম চালাতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়

» ব্যাটিং বিপর্যয়ে ৫৭ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শেষ করল বাংলাদেশ

» শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী

» সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করে দেবে সরকার : ডিএনসিসি প্রশাসক

» চীনকে লক্ষ্য করে যৌথ সামুদ্রিক মহড়া চালাবে কোয়াড

» আওয়ামী লীগ একহাত তুললে যুবদল ১০ হাত তুলবে: যুবদলের সভাপতি মুন্না

» গোপালগঞ্জ শহরে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন

» একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

[ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬] ঢাকার র‍্যাডিসন ব্লু হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন করেছে অনার বাংলাদেশ। পারফরম্যান্স ও স্থায়িত্বের পাশাপাশি স্মার্টফোনটিতে রয়েছে দৈনন্দিন ব্যবহারকে আরও সহজ ও সৃজনশীল করে তুলতে বেশ কিছু এআই ফিচার।

অনুষ্ঠানে অনার বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন এবং ডিরেক্টর ও হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং সৈয়দ মো. বদরুল আরেফিন।

এছাড়া, বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে ছিলেন অভিনেত্রী তমা মির্জা ও কেয়া পায়েল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন লাইফস্টাইল ও প্রযুক্তিবিষয়ক কনটেন্ট ক্রিয়েটর।
নতুন স্মার্টফোনটির পাশাপাশি অনুষ্ঠানে উন্মোচন করা হয় জেফার, মাশা ও ফিরোজ জং-এর রাতুলের তৈরি অনারের নতুন ব্র্যান্ড অ্যান্থেম। এই অ্যান্থেমের সঙ্গে প্রকাশ করা হয় এর এআই দ্বারা তৈরি মিউজিক ভিডিও।

পাশাপাশি, অনুষ্ঠানে তিন শিল্পী একক সংগীত পরিবেশনাও করেন। এছাড়া, সৃজনশীল কাজের চর্চায় এআই এর ব্যবহারে তরুণদের উৎসাহিত করতে আয়োজিত অনারের ‘এআই ক্রিয়েটরস ডেন’ ক্যাম্পেইনের তিন বিজয়ীর নামও ঘোষণা করা হয় এই অনুষ্ঠানে।

এই ক্যাম্পেইন প্রসঙ্গে সৈয়দ মো. বদরুল আরেফিন বলেন, “প্রযুক্তি মানুষের ভাবনা ও সৃজনশীলতা প্রকাশের নতুন পথ তৈরি করে বলে আমরা বিশ্বাস করি। এআই ক্রিয়েটরস ডেন ক্যাম্পেইনের মাধ্যমে আমরা তরুণদের জন্য সেই সুযোগই তৈরি করতে চেয়েছি। এর মাধ্যমে তারা এআই প্রযুক্তি নিয়ে কাজ করার পাশাপাশি নিজেদের সৃজনশীল ধারণাগুলো বাস্তবে রূপ দেওয়ার সুযোগ পেয়েছেন।”

অনার ৬০০এস ৫জি-তে দৈনন্দিন ব্যবহারের জন্য রয়েছে বিভিন্ন সহজ এআই ফিচার এবং একটি শক্তিশালী ব্যাটারি। স্মার্টফোনটিতে থাকা বিশেষ এআই বাটনের মাধ্যমে সহজেই ব্যবহার করা যাবে একাধিক এআই ফিচার। এর মধ্যে রয়েছে এআই ইমেজ টু ভিডিও ২.০ যার সাহায্যে কথার মাধ্যমে নির্দেশনা দিয়েই ছোট ভিডিও তৈরি ও এডিট করা যাবে।

স্মার্টফোনটি সম্পর্কে আবদুল্লাহ আল মামুন বলেন, “এআই ইমেজ টু ভিডিও ২.০-এর মতো ফিচারের মাধ্যমে অনার ৬০০এস ৫জি ব্যবহারকারীদের সৃজনশীলতা প্রকাশের নতুন সুযোগ তৈরি করবে। দৈনন্দিন ব্যবহারের উপযোগী বিভিন্ন টুলের মাধ্যমে এআইকে আরও সহজে সবার কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

ফলে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন ও সৃজনশীলতার সঙ্গে প্রযুক্তির বিভিন্ন সুবিধা কাজে লাগানোর সুযোগ পাবেন।”

অনার ৬০০এস ৫জি-তে রয়েছে ৮,১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে একটানা ২১ ঘণ্টার বেশি ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার কিংবা ১৫ ঘণ্টার বেশি ভারী গেম খেলার সুবিধা দেবে এই ব্যাটারি।

পারফরম্যান্সের জন্য স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ৪ প্রসেসর। এর সঙ্গে রয়েছে ৮ জিবি ফিজিক্যাল র‍্যাম এবং অতিরিক্ত ১৬ জিবি র‍্যাম এক্সপ্যানশনের সুবিধা। ডিভাইসটিতে রয়েছে আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে রেটিং। এসজিএসের সনদ অনুযায়ী, পানি ও ধুলাবালি প্রতিরোধের পাশাপাশি ডিভাইসটি ২.৫ মিটার উচ্চতা থেকে পড়ে যাওয়ার ধাক্কাও সামলাতে সক্ষম।

ভেলভেট ব্ল্যাক, ডেজার্ট গোল্ড ও মিস্টি পার্পল, এই তিন রঙে বাজারে পাওয়া যাচ্ছে অনার ৬০০এস ৫জি।
স্মার্টফোনটির মূল্য ৪৫,৯৯৯ টাকা।
—–
অনার বাংলাদেশ সম্পর্কে
অনার বিশ্বের শীর্ষস্থানীয় এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি। এজেন্টিক এআইসহ কৃত্রিম বুদ্ধিমত্তার নানা অগ্রগতির এ যুগে এআইভিত্তিক ইকোসিস্টেমকে গ্রাহকদের কাছে আরও সহজলভ্য করা এবং স্মার্ট ডিভাইস ব্যবহারের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠানটি।

গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনার এমনসব প্রযুক্তিপণ্য তৈরি করছে, যা আরও

বুদ্ধিদীপ্ত ও কানেক্টেড বিশ্ব গড়ে তুলতে ভূমিকা রাখছে। অনারের প্রোডাক্ট পোর্টফোলিওতে রয়েছে এআই ফোন, ট্যাবলেট, ল্যাপটপ, এআইওটি প্রযুক্তিপণ্য, হোম অ্যাপ্লায়েন্সসহ নানা ধরনের স্মার্ট ডিভাইস।

অনার সম্পর্কে আরও জানতে ভিজিট করুন honor.com/bd অথবা ইমেইল করুন info@smart-honor.com
ঠিকানায়।
অনার বাংলাদেশের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক , ইউটিউব ও টিকটকে ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com